শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার নির্দেশনা

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৬   ১১:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতর-২০২৬-এর উৎসব ভাতার অর্থ ইএফটিতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ৪ মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে এই ভাতার বিল দাখিল (সাবমিট) করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।সোমবার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘এমপিওইএফটি’ মডিউলে লগ-ইন করে এই বিল সাবমিট করবেন। প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এই বিল দাখিল করতে বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই অর্থ প্রেরণের ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন, পদত্যাগ করেন কিংবা সাময়িক বরখাস্ত বা অনুপস্থিত থাকেন, তবে বিল সাবমিট অপশনে তা উল্লেখ করে প্রাপ্যতা নির্ধারণ করতে হবে। ভুল তথ্যের কারণে কোনো জটিলতা তৈরি হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে শুধুমাত্র আইবাস++ পদ্ধতিতে যাচাইকৃত জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্যে এখনো ভুল রয়েছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিল সাবমিট সম্পন্ন করার জন্য দেশের সকল স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে।
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...