শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত - ০২ মার্চ, ২০২৬   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই বছর পর আবারও শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এ কমিটিতে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  আজ সকালে কুবির প্রশাসনিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন; নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল হুসাইন।

নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, শিক্ষক সমিতি না থাকার কারণে আমাদের শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান প্রশাসন তাদের ইচ্ছে মতো অনিয়ম করছে। এসব নিয়ে কথা বলার কেউ নাই। একটি নির্বাচিত শিক্ষক সমিতি থাকলে শিক্ষকদের দাবিদাওয়া এবং প্রশাসনের অনিয়ম নিয়ে কথা বলার জন্য একটি বডি থাকবে। এই লক্ষ্যেই শিক্ষক সমিতি নির্বাচন হওয়া দরকার। সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, শিক্ষক সমিতি নির্বাচনের পরবর্তী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সবার সাথে মতবিনিময় করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...