শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বাফুফে সভাপতির কাছে ঋতুপর্ণাদের আবদার

প্রকাশিত - ০২ মার্চ, ২০২৬   ০৩:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ১৯৮০ সালের পর বাংলাদেশ আবার এশিয়া কাপের মঞ্চে। কুয়েতে সেই এশিয়া কাপে খেলেছিলেন সালাউদ্দিন-চুন্নুরা। ৪৬ বছর পর বাংলাদেশ আবার এশিয়া কাপে। এবার খেলবেন আফিদা-ঋতুপর্ণারা। বাংলাদেশ নারী ফুটবল দল ঐতিহাসিক মুহূর্তের দোরগোড়ায় থাকায় ফুটবল সংশ্লিষ্ট সকলেই বেশ রোমাঞ্চিত।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নারী এশিয়া কাপের খেলা দেখতে গত পরশু দিন সিডনি এসে পৌঁছেছেন৷ আজ দুপুরে টিম হোটেলে তিনি কোচিং স্টাফ ও নারী ফুটবলাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাফুফে সভাপতি দলের প্রতি শুভকামনা জানান। ঋতুপর্ণারাও তার কাছে নিজেদের অবস্থান ব্যক্ত করেন।

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে। তাই বাংলাদেশ থেকে সিডনি এসেছেন প্রায় ২০ জন সাংবাদিক। টিম হোটেলের সামনে বাফুফে সভাপতি তাবিথ সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, ‘আগামীকাল বাংলাদেশ নারী দল চায়নার নারী দলের বিপক্ষে মাঠে নামবে। অবশ্যই ইতোমধ্যে আমরা ইতিহাস তৈরি করেছি এবং আশা করি আগামীকাল আরেকটি ইতিহাস আমরা সৃষ্টি করতে পারব।’

চীন এশিয়া কাপের অন্যতম শিরোপা দাবিদার। তারা এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপের ফাইনালেও খেলে। তাই বাফুফে সভাপতি ফুটবলারদের তেমন চাপে রাখতে চান না, ‘চীন কিন্তু বিশ্বকাপেও খেলে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আগামীকাল তাদের সঙ্গে আমরা ভালো খেলা উপহার দেব। প্রথমে দলের প্রতি আমার বার্তা ছিল যে— আমি একজন ভক্ত। আমি একজন ভক্ত হিসেবেই কিন্তু বাংলাদেশ থেকে ছুটে এসেছি সিডনিতে তাদের খেলা দেখার জন্য৷  আমার বার্তা ছিল যে তারা তাদের সেরাটা দেবে। যতটুকু রিসোর্স আমরা দিতে পেরেছি, দিয়েছি। এই রিসোর্সের বিনিময়ে তারা যতটুকু দিতে পারে দেশের জন্য, নিজের জন্য— তারা যেন অবশ্যই খেলে।’

সভাপতিকে কাছে পেয়ে দাবি দাওয়াও করেছেন ঋতুপর্ণারা। আগামী ম্যাচের আগে বোনাস ঘোষণার দাবি জানিয়েছেন। এ নিয়ে সভাপতি বলেন, ‘তারা দাবি করেছে যে ফেডারেশনের পক্ষ থেকে আমরা যেন অন্তত পরের ম্যাচের জন্য তাদের একটা উপহার বা বোনাস ঘোষণা করি। আমি বলছি অবশ্যই আমরা করব, কিন্তু তোমরা বাংলাদেশের জন্য খেলো।’ ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। যদিও দেড় বছর পেরিয়ে গেলেও সেটা বাফুফে দিতে পারেনি।

১২ দল তিন গ্রুপে খেলছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দুই সেরা দলও কোয়ার্টার ফাইনাল খেলবে। চীন-উত্তর কোরিয়া শক্তিশালী হলেও উজবেকিস্তানকে হারিয়ে কোয়ার্টারে খেলার স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি, ‘টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেরা তৃতীয় দুটি দল কিন্তু কোয়ালিফাইও করবে। তো আমাদের শেষ খেলা পর্যন্ত, তৃতীয় ম্যাচ পর্যন্ত সবসময় একটা সুযোগ থাকবে। আমি কথা বলেছি ফিজিওর সাথে, ফিটনেস ট্রেইনার ও নিউট্রিশনিস্টের সাথে। সবাই কিন্তু ট্রেনিং সেশন দেখে খুব ইতিবাচক। বাংলাদেশ অন্তত কৌশলগত ও ফিটনেসের দিকে চীন বা উত্তর কোরিয়ার পর্যায়ে আছে। তাই কালকের জন্য ভালো কিছুর আশা।’

মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে। বাফুফে সভাপতি মিশন অস্ট্রেলিয়া নাম দিয়েছিলেন। সেই মিশন পুরোপুরি হয়নি প্রস্তুতির ঘাটতি থাকায়। আগামীকাল ম্যাচের আগে বাফুফে সভাপতি পুরোনো ঘটনায় যেতে চান না, ‘আগের বিষয়ে এখন আর কিছু না বলি। এখন আমাদের মেয়ে খেলোয়াড়দের ওপর আরও বিনিয়োগ করতে হবে। তাদের পেছনে যত আমরা বিনিয়োগ করব— সময়, অর্থ, টেকনিক্যাল কোয়ালিটি দিয়ে— দেখা যাচ্ছে তারা কিন্তু সমপরিমাণ ফলাফল বাংলাদেশকে দিতে পারে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।