শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ কেন্দ্র সচিবকে কারিগরি শিক্ষা বোর্ডের শোকজ

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৬   ১২:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন  : এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির পরীক্ষা-২০২৫ এর হাজিরা শিট ও প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো বোর্ডে জমা না দেওয়ায় ২৭টি কেন্দ্রের কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক নোটিশে এ কথা বলা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ‘পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০১২’ এবং বোর্ডের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার ৩ কার্যদিবসের মধ্যে পরীক্ষার্থীদের হাজিরা শিট, শিরোনামপত্র এবং অনুপস্থিত তালিকার হার্ডকপি বোর্ডের ভোকেশনাল শাখায় জমা দেওয়ার বিধান রয়েছে। ২০২৫ সালের ৭ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ায় এসব কাগজপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দুই মাস পরও সংশ্লিষ্ট ২৭টি কেন্দ্র থেকে এসব নথিপত্র বোর্ডে পৌঁছায়নি।

পরীক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কাজে এই ধরনের চরম গাফিলতিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করেছে বোর্ড। কেন ওইসব কেন্দ্রের কেন্দ্র সচিব পদসহ কেন্দ্রের স্বীকৃতি বাতিল করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামী ৩১ মার্চের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...