২৪ঘণ্টা অলাইন: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মিজানুর রহমান নামের একজনের বিরুদ্ধে পিজিটি ও সিসিডির ভুয়া ডিগ্রি দেখিয়ে রোগীর সঙ্গে প্রতারণা করার প্রমাণ মিলেছে। কোনো স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, চর্ম ও যৌনরোগসহ বাত রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। ২৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের খুলনা অফিস থেকে এক এনফোর্সমেন্ট অভিযানে এমন সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি বাণিজ্য এবং চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ডা. মিজানুর রহমানের পিজিটি ও সিসিডি ডিগ্রি না থাকা সত্ত্বেও তার প্রেসক্রিপশন প্যাড ও সাইনবোর্ডে ওই ডিগ্রিগুলো ব্যবহার করার সত্যতা পাওয়া যায়।
তিনি আরও বলেন, ওই ডাক্তারের স্বীকৃত বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও মেডিসিন, নিউরোমেডিসিন , ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, চর্ম ও যৌনরোগসহ বাত রোগের চিকিৎসা দিয়ে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সংশ্লিষ্ট ডিগ্রির সনদপত্র প্রদর্শন কিংবা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। অভিযানকালে অন্যান্য অভিযোগ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম। সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।