শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরবের ষোলোতে দক্ষিণবঙ্গের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। ১৫ বছরের সাফল্য ও অর্জনের ধারাবাহিকতা অতিক্রম করে গৌরবের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় পরিবার। দিবসটি উপলক্ষে রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার-ফেস্টুন ও উচ্ছ্বাসে ভরপুর শোভাযাত্রাটি ক্যাম্পাস-সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। সন্ধ্যার পর আলোকসজ্জায় সেজে ওঠে পুরো ক্যাম্পাস, যা দিবসটির আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি। আজ পনেরো বছর অতিক্রম করে গৌরবের ষোলোতে পদার্পণ করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দক্ষিণাঞ্চলের মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে। প্রত্যাশার তুলনায় প্রাপ্তি এখনও সীমিত হলেও সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের অঙ্গীকার—এই বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা করা।”
বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিক্ষা ও গবেষণায় আরও অগ্রগতি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্টরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...