শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন সেটিংসেই সমাধান গেম আসক্তি কমাতে

প্রকাশিত - ১৪ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শিশুদের মধ্যে অনলাইন গেমের প্রতি ঝোঁক বাড়ছে, ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন সাধারণ বিষয়। পরিমিত গেম খেলা বিনোদন বা শেখার মাধ্যম হতে পারে, তবে অতিরিক্ত ব্যবহারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এ ক্ষেত্রে অভিভাবকরা স্মার্টফোনের বিল্ট-ইন নিয়ন্ত্রণ সুবিধা ব্যবহার করে সহজেই গেমের সময় সীমিত করতে পারেন।

আইফোন/আইপ্যাডে থাকা স্ক্রীন টাইম ফিচার এবং অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড  পারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে দৈনিক অ্যাপ ব্যবহারের সময় দেখা ও সীমা নির্ধারণ করা যায়। এতে গেম বা বিনোদনমূলক অ্যাপের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব। পাশাপাশি নতুন অ্যাপ ইনস্টল বা অননুমোদিত কেনাকাটা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে।

আইফোন/আইপ্যাডে যেভাবে করবেন (স্ক্রীন টাইম)

১. আইফোনের সেটিংস অপশনে যান 

২. স্ক্রিন টাইম চালু করুন 

৩. অ্যাপ লিমিট নির্বাচন করুন

৪. গেম বা নির্দিষ্ট অ্যাপ বেছে নিয়ে দৈনিক সময়সীমা সেট করুন

৫. প্রয়োজন হলে ডাউনটাইম ব্যবহার করে নির্দিষ্ট সময়ে সব গেম বন্ধ রাখুন
আরও পড়ুন
দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ
দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ

অ্যান্ড্রয়েডে যেভাবে করবেন (ডিজিটাল ওয়েলবিয়িং)

১ সেটিংস-এ যান

২. ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড  পারেন্টাল কন্ট্রোল খুলুন

৩. ড্যাশবোর্ড থেকে গেম অ্যাপ নির্বাচন করুন

৪. অ্যাপ টাইমার দিয়ে সময়সীমা নির্ধারণ করুন

৫. ফোকাস মোড চালু করে নির্দিষ্ট সময়ে শুধু প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের সুযোগ রাখুন

আরও কিছু করণীয়

    সন্তানের সঙ্গে নিয়মিত আলোচনা করুন এবং সময়সীমার প্রয়োজনীয়তা বোঝান।
    বিকল্প বিনোদন দিন—বই পড়া, আউটডোর খেলা বা সৃজনশীল কাজ।
    নিয়মে দৃঢ় থাকুন, তবে অতিরিক্ত কঠোরতা এড়িয়ে চলুন।

স্মার্টফোনের সঠিক সেটিংস ব্যবহার করলে শিশুদের গেম আসক্তি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। একই সঙ্গে তারা পড়াশোনা ও স্বাস্থ্যকর কর্মকাণ্ডে আরও মনোযোগী হতে পারে।
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...