শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জেন জি গুগলের কাছে হেরে যাচ্ছে

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৩৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রযুক্তির ঝনঝনানি বেড়েছে। হাতের মুঠোয় চলে এসেছে গোটা বিশ্ব। কিন্তু পাল্লা দিয়ে কি কমছে মানুষের বুদ্ধি? সাম্প্রতিক এক গবেষণা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। তথ্য বলছে, ইতিহাসে এই প্রথমবার কোনও প্রজন্মের বুদ্ধ্যাঙ্ক বা আইকিউ তার আগের প্রজন্মের চেয়ে নিচে নেমে গিয়েছে। আর এই তালিকায় কাঠগড়ায় দাঁড়িয়ে আজকের জেন-জি।

গবেষণা অনুযায়ী, জেন-জি বা জেন-জেড-এর সদস্যরা তাদের আগের প্রজন্ম অর্থাৎ মিলিনিয়ালদের তুলনায় কম বুদ্ধিমান। স্নায়ুবিজ্ঞানীদের দাবি, এই পিছিয়ে পড়ার নেপথ্যে বড় ভিলেন হল ‘এডু-টেক’ বা শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির অতিব্যবহার। বর্তমানে বহু দেশে ছোটদের পঠন-পাঠন থেকে শুরু করে সমস্যা সমাধানের ক্ষমতা— সব ক্ষেত্রেই ঘাটতি দেখা দিচ্ছে।

স্নায়ুবিজ্ঞানী ড. জ্যারেড কুনি হোরভাথ মার্কিন সেনেটের এক কমিটির সামনে জানিয়েছেন, জেন-জি আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি সময় স্কুলে কাটালেও তাদের মেধা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১০ সালের পর থেকেই বিশ্বজুড়ে মানুষের বৌদ্ধিক ক্ষমতার গ্রাফ নামতে শুরু করেছে। মূলত বই পড়ার অভ্যাস চলে যাওয়া এবং ভিডিও বা এআই-নির্ভর পড়াশোনাই এর প্রধান কারণ।

হোরভাথের মতে, মানুষের মস্তিষ্ক জটিল বিষয় শিখতে অভ্যস্ত। তার জন্য অবশ্য প্রয়োজন গভীর মনোযোগ ও মানুষের সঙ্গে মেলামেশা। কিন্তু আজকের কিশোর-কিশোরীরা জেগে থাকার অর্ধেক সময় কাটায় স্ক্রিনের সামনে। ছোট ভিডিও ক্লিপ বা তথ্যের সারসংক্ষেপ দেখে জটিল বিষয় বোঝার ক্ষমতা হারাচ্ছে তারা। ফলে প্রভাব পড়ছে স্মৃতিশক্তি এবং গাণিতিক দক্ষতাতেও।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন বা ট্যাবলেটের পর্দা কখনোই শিক্ষক বা বন্ধুর বিকল্প হতে পারে না। অন্তত ৮০টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, যে দেশে যত বেশি ডিজিটাল প্রযুক্তি ক্লাসরুমে ঢুকেছে, সেখানে পড়ুয়াদের পারফরম্যান্স তত খারাপ হয়েছে। বিবর্তন বলছে, মানুষের মস্তিষ্ক সামনাসামনি মিথস্ক্রিয়া ছাড়া পূর্ণ বিকশিত হতে পারে না। স্ক্রিনের নেশা কি তবে আধুনিক প্রজন্মের বুদ্ধিতে অকাল বসন্ত ডেকে আনছে? উত্তর খুঁজছে বিজ্ঞান মহল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...