শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে জেনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। অথচ চলতি মাসের প্রথম দিনে পাকিস্তান সরকার এই ম্যাচে অংশ না নিতে ক্রিকেট দলকে নির্দেশ দিয়েছিল। এনিয়ে সপ্তাহখানেক ধরে আইসিসির সঙ্গে দেনদরবার করে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশের অনুরোধের প্রেক্ষিতে তাদের সরকার ইউ টার্ন নিয়েছে। এরই প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

৮ ফেব্রুয়ারি  লাহোরে পিসিবি ও বিসিবিকে নিয়ে আইসিসি আরও কয়েকজন বোর্ড সদস্যকে নিয়ে বৈঠক করে। বহুপাক্ষিক আলোচনা শেষে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধ বিবেচনায় নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলাপ করেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তারপর পাকিস্তান সরকার এই ম্যাচটি খেলতে অনুমতি দেওয়ার কথা জানায়। পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হতাশা প্রকাশ করে। কারণ ম্যাচটি হওয়ার কথা তাদের মাঠে। এই ম্যাচ না হলে যে ক্ষতির সম্মুখীন হবে তারা, সেই উপলব্ধি থেকে এক চিঠি দিয়ে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় শ্রীলঙ্কা ক্রিকেট। 

এই সময়ে শেহবাজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। ৯ ফেব্রুয়ারি  রাতেও দিসানায়েকে শেহবাজকে ফোন করে ম্যাচটি খেলার অনুমতি দিতে অনুরোধ করেন। পাকিস্তান সরকার জানায়, ‘আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহামান্য অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাদের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আলাপকালে তারা স্মরণ করেন যে, পাকিস্তান ও শ্রীলঙ্কা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে চ্যালেঞ্জিং সময়ে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বর্তমান অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীকে গুরুত্বের সাথে বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন।’

দিসানায়েকে উচ্ছ্বসিত হয়ে এক্স প্ল্যাটফর্মে পোস্ট দিয়েছেন, ‘খুবই আনন্দ লাগছে যে কলম্বোতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আকাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ নির্ধারিত সময়ে হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধন্যবাদ।’ একই দিনে সংযুক্ত আরব আমিরাতও একটি চিঠি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানায়। তাদের কথাতেও মন গলেছে পাকিস্তান সরকারের। তাই অন্যান্যদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতকেও ধন্যবাদ জানিয়েছে তারা।

পাকিস্তান সরকার বলেছে, ‘পিসিবির প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য সদস্য দেশগুলোর সমর্থনমূলক বার্তা পাকিস্তান সরকার পর্যালোচনা করেছে। এই পত্রালাপগুলোতে সাম্প্রতিক চ্যালেঞ্জগুলোর একটি কার্যকর সমাধান নিশ্চিত করার জন্য পাকিস্তানের নেতৃত্ব প্রত্যাশা করা হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।