শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই : খাদ্য উপদেষ্টা

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০১:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমাদের নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৩.৫ লাখ টন; অথচ বর্তমানে আমাদের গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ আছে। ফলে দুই দিন পর যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। তিনি ধীরস্থিরভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। ১০ ফেব্রুয়ারি সকালের খাদ্য মন্ত্রণালয়ের এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য পরিস্থিতি নিয়ে আপনারা একটি প্রতিবেদন দেখেছেন। সেখানে চলতি বছরসহ গত ছয় বছরের একটি তুলনামূলক বিবরণী দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে আমাদের খাদ্য মজুদ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমি সবসময় একটি কথা বলতাম যে, আমরা দায়িত্ব ছাড়ার সময় যতটুকু মজুদ থাকার কথা, ইনশাআল্লাহ তার চেয়ে বেশিই রেখে যাব। আমাদের যেখানে নিরাপদ মজুদের লক্ষ্যমাত্রা ১৩.৫ লাখ টন, সেখানে বর্তমানে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ আছে।

তিনি আরও বলেন, সরকারের মজুদ পর্যাপ্ত থাকার জন্য প্রোগ্রামগুলো চলমান আছে। প্রোগ্রামগুলো ব্যহত হবে না। এই চেয়ারে যে মন্ত্রী বসবেন, এক দুই দিন পরে যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তরিঘরি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। তিনি ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।

আলী ইমাম মজুমদার বলেন, আমি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান প্রধান লক্ষ্য (মেইন ফোকাস) হচ্ছে ডিজিটালাইজেশন। আমরা পরীক্ষা করে দেখেছি যে, বর্তমান ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই খতিয়ান ও নকশা পাচ্ছেন। এমনকি ভূমি উন্নয়ন কর প্রদান এবং নামজারিও (মিউটেশন) অনলাইনেই সম্পন্ন করা যাচ্ছে। এই সেবাগুলোকে আরও জনবান্ধব ও বিস্তৃত করতে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি, যা বর্তমানে চলমান রয়েছে এবং এর সুফলও আমরা দেখতে পাচ্ছি। ভূমি অফিসে গিয়ে সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হন, তা টেকসই সিস্টেমের মাধ্যমে ক্রমান্বয়ে দূর করতে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।

ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন উপদেষ্টা পরিষদের নিয়ে যাওয়া হয়েছিল আমরা সফল হয় নাই। আমি কাউকে দায়ি করব না। আমি পারি নাই, ব্যর্থতার দায়ভারটা আমি নিচ্ছি, এটা করতে পারিনি।

আপনি সম্পদের বিবরণ দিয়েছেন? এমন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, আমি দুই অর্থবছরই সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি। বাকি কাজটা আমার না। আয়কর বিভাগে যেটা দেওয়ার কথা সেটা দিছি। এরপরে আমি উপদেষ্টা হিসেবে যেটা মন্ত্রী বিভাগে আমার পাঠানোর নিয়ম আছে সেটা আমি দিয়েছি। এবং সর্বশেষ যখন আবার লেখালেখি শুরু হলো এটা নিয়ে, আমি আমার পিএসকে ওখানে পাঠিয়ে চেক করেছি যে আমার এটা যথাযথ আছে কিনা। দেখছি যে এটা যথাযথ আছে।

তিনি আরও বলেন, আমি ৮ তারিখে নয়, বরং ১২ তারিখে দায়িত্বভার গ্রহণ করি। প্রধান উপদেষ্টা যখন আমাকে সাক্ষাতের জন্য ডেকে পাঠান, তখন কী কারণে ডাকা হচ্ছে তা আমাকে জানানো হয়নি। ওই সময়ে রাস্তায় বা থানায় কোনো পুলিশ ছিল না; প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবকিছু বন্ধ ছিল। অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছিলেন, কেউ কেউ আবার আত্মগোপনে চলে গিয়েছিলেন। আমাকে অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে, আমাদের সচিবদের একটি অংশও তখন পালিয়ে বেড়াচ্ছিলেন। এমনকি যথেষ্ট দায়িত্বশীল পদে আসীন কর্মকর্তাদের মধ্যেও এই প্রবণতা দেখা গিয়েছিল। বিগত সরকারের সাথে তাদের অনৈতিক সমঝোতা ও সংশ্লিষ্টতা এত বেশি ছিল যে, তারা অন্যদের সামনে আসতে বা পরিস্থিতির মোকাবিলা করতে সাহস পাচ্ছিলেন না। এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। তিনি বলেন, আমি যতটা সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করেছি। বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থতা আছে, এই ব্যর্থতার দায়ভারত আমি নিলাম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।