শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সহিংসতার বিষয়ে টিআইবির রিপোর্ট, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০১:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা (সাংবাদিক) টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে। টিআইবির রিপোর্ট আমি না করব না। ৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, তফসিল ঘোষণার পর ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এতে ভোট কোনো চ্যালেঞ্জ মনে করছেন কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবির রিপোর্ট আমি না করব না। টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘাত হয়েছে, নিজেদের ভেতর হচ্ছে, আপনাদের নিজেদের ভেতর মারামারি শুরু করে দিলে, এটা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট। আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, আমি যাইতে যাইতেই তো সময় শেষ হয়ে যায়। এরকম হচ্ছে। দু’চারটা যে হচ্ছে না তা না। কিন্তু অন্য যেকোনোবারের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো। সবাই এখন নির্বাচনমুখী। আগের নির্বাচনের সঙ্গে যদি তুলনা করেন, আমি বলব আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো।

সহিংসতা বাড়ছে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, সহিংসতা বাড়ছে না, সহিংসতা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি মাঠে চলে গেছে। জনগণকে ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন এক ভাই আরেক ভাইকে একটু কথা বললেই সহ্য করতে পারে না, সবাইকে ধৈর্য বাড়াতে হবে। ৫ আগস্টের পরে সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে। উপকূলীয় অঞ্চলে ভোটকেন্দ্র কোনোভাবে প্রভাবিত হবে কি না– জানতে চাইলে উপদেষ্টা বলেন, সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে বক্তব্য সঠিক নয়। সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেলে এত ট্যুরিস্ট যেতে পারত না। সুন্দরবন আমাদের পুরো নিয়ন্ত্রণে আছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহু অস্ত্র উদ্ধার হয়েছে। সহিংসতার ঘটনা নির্বাচনে চ্যালেঞ্জ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসমুখর হবে। সবার সহযোগিতা দরকার। অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক দেওয়া হয়। এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।