শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ ব্যাচ-২৬১ কে (স্প্রিং-২০২৬) নবীনবরণ অনুষ্ঠানে বরণ করে নেয়। ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ। ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশ এর যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।

বক্তব্য রাখেন  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “সাংবাদিকতা একটি শক্তিশালী পেশা, যা ইতিবাচক ও নেতিবাচক—দুভাবেই সমাজে প্রভাব ফেলতে পারে। দেশ ও মানুষের কল্যাণে এই পেশার যথাযথ ব্যবহারেই সাংবাদিকতার প্রকৃত সার্থকতা নিহিত।”তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ হলেও এর ওপর পুরোপুরি নির্ভর না করে নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।”

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী কারিকুলামের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা করতে হবে। নবীনদের এই যাত্রা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রস্তুতি।”

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ বলেন, “মানুষ যখন নিজের কমফোর্ট জোন থেকে বের হয়, তখনই তার জীবনের প্রকৃত সূচনা ঘটে।”কমফোর্ট জোনে আবদ্ধ থাকলে সফলতা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনশেষে আমাদের সব কাজ দেশের ও মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত।”বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম।তিনি বলেন, “সফলতার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য।”

অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগে নতুন যোগদান করা ফারজানা ইয়াসমিন ও নাজমুন্নাহার উর্মিকে বরণ করে নেওয়া হয়। এছাড়া জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।নবীনবরণ অনুষ্ঠান সমন্বয় করেন গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের প্রভাষক মোহাম্মদ বায়েজীদ খান ও জান্নাতুল ফেরদৌস মীম।নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ২৫২-ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাদিয়া আফরিন নিঝুম ও মোমেনুল ইসলাম। পরে কেক কাটা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...