শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৬   ০৯:১৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নম্বর বাণিজ্য ও কৃত্রিম ফলাফলের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, ‘মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাই আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি।’

আজ রোববার টাঙ্গাইলের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি বুলবুল খান মাহবুব এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে 'আজীবন সম্মাননা' প্রদান করা হয়। শিক্ষার্থী কাছে দেশপ্রেমের সংজ্ঞা তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশপ্রেম শুধু ইতিহাসের গৌরবগাঁথা স্মরণ নয়, বরং সততা, দায়িত্বশীলতা, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়বোধের চর্চাই প্রকৃত দেশপ্রেম।’

শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।

ড. আশরাফ সিদ্দিকীর অবদান স্মরণ করে অধ্যাপক আবরার বলেন, ‘তিনি ছিলেন বহুমাত্রিক এক মানবিক ব্যক্তিত্ব। সাইকেল ও টেপ রেকর্ডার হাতে লোকসাহিত্য সংগ্রহে তার নিরলস শ্রম আজও গবেষকদের জন্য এক বিরল দৃষ্টান্ত। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেও তিনি দেশের মাটিতে ফিরে জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে নিজেকে নিবেদিত করেছিলেন।’

দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য নিয়ে সি আর আবরার বলেন, ‘বাংলাদেশ বহুমাত্রিক পরিচয়ের দেশ। ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর বৈচিত্র্য আমাদের শক্তি। এই বৈচিত্র্য ধারণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে তিনি শিক্ষাক্রম উন্নয়ন, পাঠ্যপুস্তকের মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর সরকারের বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, স্থানীয় বিশিষ্টজন এবং জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...