শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শিক্ষা সপ্তাহ’র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল

প্রকাশিত - ১৮ জানুয়ারি, ২০২৬   ১১:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল সোমবার এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ২০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক এস. এম. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে বাছাইকৃত বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। ২৫টির মতো ইভেন্টে বাছাইকৃত প্রতিযোগীরা অংশ নেবেন।’

এর আগে গত ১৫ জানুয়ারি মাউশি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৯ জানুয়ারি রাজধানী ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হবে। আর প্রতিযোগিতা শেষে আগামী ২০ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের বিচারক প্যানেলও চূড়ান্ত করা হয়েছে।

বিচারক প্যানেলের প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী এবং মাউশি’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...