শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯০ শতাংশ

প্রকাশিত - ১৭ জানুয়ারি, ২০২৬   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৬৬ শতাংশ।আজ শনিবার বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি উপকেন্দ্রে একযোগে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার কিছু কক্ষ পরিদর্শন শেষে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আজকের পরীক্ষার বিষয়ে ডিনস কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন।এ বছর ১০টি অনুষদ ও দু’টি ইনস্টিটিউটের অধীনে ৫৯টি বিভাগের ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গড়ে প্রতি আসনের বিপরীতে ৬৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। গত শুক্রবার ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...