শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে নিয়োগ বোর্ড স্থগিতে ইবির ইউট্যাবের চিঠি

প্রকাশিত - ১৪ জানুয়ারি, ২০২৬   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো নতুনদের নিয়োগ নির্বাচনী বোর্ড না করার জন্য ভিসি বরাবর অনুরোধ জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান স্বাক্ষরে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ চিঠি প্রদান করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) 'ইউট্যাব' ইবি শাখার সভায় গৃহীত সিদ্ধান্ত জানিয়ে চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা রক্ষার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো নতুনদের নিয়োগ নির্বাচনী বোর্ড না করার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলরকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। যদি এটি অমান্য করা হয় তাহলে 'ইউট্যাব'-এর সাধারণ সভা আহ্বান করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে সিদ্ধান্তের বিষয়ে কোনো ধরনের অভিমত দেয়নি সভায় উপস্থিত প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. শাহীনুজ্জামান ও প্রফেসর ড. খায়রুল ইসলাম।

এ বিষয়ে ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. ম তোজাম্মেল হোসেন বলেন, “কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিবেচনায় ও স্বচ্ছ নিয়োগের জন্য কিছুদিনের জন্য নিয়োগ স্থগিত রাখতে বলা হয়েছে। চিঠিতে উল্লিখিত অভিমত না দেয়া অধ্যাপকদের বাইরে আরেকজন অধ্যাপক ড. আব্দুস শহিদ মিয়া এ বিষয়ে অভিমত দেননি।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...