শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাতভর দেখা যাবে সবচেয়ে উজ্জ্বল বৃহস্পতি, টেলিস্কোপ ছাড়াই উপভোগের সুযোগ

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৬   ১০:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আকাশের দিকে তাকালেই কি কখনো মনে হয়, মহাকাশ যেন কিছু বিশেষ দেখাতে চাইছে? আসছে ১০ জানুয়ারি সেই সুযোগই দিচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এদিন রাতে বৃহস্পতি থাকবে তার বছরের সবচেয়ে উজ্জ্বল ও বড় অবস্থানে। নাসা জানিয়েছে, এ দৃশ্য সহজেই খালি চোখে দেখা যাবে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, ১০ জানুয়ারি বৃহস্পতি পৌঁছাবে ‘অপোজিশন’-এ। অপোজিশন মানে হলো—পৃথিবী থাকবে সূর্য ও বৃহস্পতির মাঝখানে। এই অবস্থায় বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে। ফলে গ্রহটি আকাশে অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি উজ্জ্বল ও বড় দেখায়।

নাসার ব্লগে জানানো হয়েছে, ওই দিন সূর্যাস্তের পর পূর্ব আকাশের দিকে তাকালেই বৃহস্পতিকে দেখা যাবে। এটি থাকবে মিথুন (Gemini) নক্ষত্রমণ্ডলে। সারা রাতই গ্রহটি দৃশ্যমান থাকবে। তবে মধ্যরাতের দিকে, যখন এটি আকাশের সবচেয়ে ওপরে উঠবে, তখন দেখার জন্য সময়টি হবে সবচেয়ে ভালো।

বৃহস্পতির উজ্জ্বলতা থাকবে মাইনাস ২ দশমিক ৭ ম্যাগনিচিউডে (ম্যাগনিচিউড হলো আকাশের বস্তুর উজ্জ্বলতা মাপার একক)। এত বেশি উজ্জ্বল হওয়ার কারণে এটি রাতের আকাশে চাঁদ ও শুক্র গ্রহ ছাড়া প্রায় সব নক্ষত্রকে ম্লান করে দেবে। নাসা বলছে, এই দৃশ্য দেখতে টেলিস্কোপের প্রয়োজন নেই। খালি চোখেই এটি উজ্জ্বল তারার মতো দেখা যাবে।

তবে যাদের কাছে দূরবীন বা ছোট টেলিস্কোপ আছে, তাদের জন্য রয়েছে বাড়তি আনন্দ। সেগুলোর সাহায্যে বৃহস্পতির চারটি বড় উপগ্রহ—আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো—দেখা যেতে পারে। এগুলোকে বলা হয় গ্যালিলীয় উপগ্রহ।

নাসা বলছে, আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য মিস না করাই ভালো। কারণ, এমন উজ্জ্বল ও কাছাকাছি অবস্থানে বৃহস্পতিকে দেখার সুযোগ বছরে একবারই আসে। তাই ১০ জানুয়ারি রাতে একটু সময় বের করে আকাশের দিকে তাকালেই মিলতে পারে এক অনন্য মহাজাগতিক অভিজ্ঞতা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...