শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ সালে চারটি গ্রহণ, একটি দেখা যাবে বাংলাদেশে

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ১০:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চলতি বছরের শুরুতেই জ্যোতির্বিদ্যা ও পঞ্জিকা অনুযায়ী জানা গেছে এই বছরে আকাশে দেখা যাবে মোট চারটি গ্রহণ।  এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। আসুন জেনে নেওয়া যাক, ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে, কী ধরনের হবে এবং কোথায় দৃশ্যমান—

 সূর্যগ্রহণ

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটবে ১৭ ফেব্রুয়ারি।  এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে।  এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান হবে না। তবে এটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, মোজাম্বিক, তানজানিয়া, মরিশাস, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে। চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১২ আগস্ট শ্রাবণ মাসের অমাবস্যায়।  এই গ্রহণটি দৃশ্যমান হবে উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনে।

চন্দ্রগ্রহণ

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে ৩ মার্চ। এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটি ভারতসহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু দেশে দেখা যাবে। চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে ২৮ আগস্ট। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।  এই গ্রহণটি বাংলাদেশ ও ভারতে দেখা যাবে না। তবে এটি দৃশ্যমান হবে ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...