শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে বাড়ছে আবর্জনার ঝুঁকি

প্রকাশিত - ০৪ জানুয়ারি, ২০২৬   ১১:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পৃথিবীর চারপাশের মহাকাশে প্রতিদিনই বাড়ছে মনুষ্য সৃষ্ট বিপজ্জনক আবর্জনা। এই মহাকাশ আবর্জনা (ব্যবহৃত রকেটের অংশ, অকেজো স্যাটেলাইট ও ভাঙা যন্ত্রাংশ) এখন শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, বরং মানব মহাকাশযাত্রার জন্য বড় হুমকি হয়ে উঠছে। সাম্প্রতিক এক ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৩ কোটি ছোট-বড় ধ্বংসাবশেষ দ্রুত গতিতে ঘুরে বেড়াচ্ছে। এর অনেকগুলো রকেট বিস্ফোরণ, পরিত্যক্ত স্যাটেলাইট এবং ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা মহাকাশযানের ফল। এসব বস্তু একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আরও নতুন আবর্জনা তৈরি করছে। এই পরিস্থিতিকে বলা হয় ‘কেসলার সিনড্রোম’ (একটি সংঘর্ষ থেকে ধারাবাহিক সংঘর্ষ তৈরি হওয়া), যা প্রথম ব্যাখ্যা করা হয় ১৯৭৮ সালে।

গত ৫ নভেম্বর চীনের শেনঝৌ-২০ মহাকাশযানের নভোচারীরা যখন দেশটির স্পেস স্টেশন থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তারা যানের জানালায় ছোট ফাটল দেখতে পান। পরে জানা যায়, মহাকাশের অতি ক্ষুদ্র ধ্বংসাবশেষের আঘাতেই এই ক্ষতি হয়েছে। নিরাপত্তার কারণে যানটি ফেরত পাঠানো স্থগিত করা হয়।

পরবর্তীতে চীন বিকল্প ব্যবস্থা হিসেবে ২৫ নভেম্বর একটি মানববিহীন শেনঝৌ-২২ কার্গো যান পাঠায়। শেষ পর্যন্ত নভোচারীরা নিরাপদে শেনঝৌ-২১ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসেন। এটি চীনের স্পেস স্টেশনের ইতিহাসে প্রথম বিকল্প প্রত্যাবর্তন ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মহাকাশ আবর্জনা বিশেষজ্ঞ মরিবা জাহ বলেন, এই ঘটনা মহাকাশে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করেছে। তার মতে, সঠিক তথ্য আদান-প্রদান, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড ছাড়া ভবিষ্যতে এমন ঝুঁকি আরও বাড়বে।বিশেষজ্ঞরা মনে করছেন, মহাকাশ ব্যবস্থাপনায় এখনই সমন্বিত ও জবাবদিহিমূলক উদ্যোগ না নিলে ভবিষ্যৎ মহাকাশযাত্রা বড় বিপদের মুখে পড়তে পারে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...