২৪ ঘণ্টা অনলাইন : সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি পুলিশের সর্বোচ্চ সমর্থন রয়েছে। পুলিশ তাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। যেহেতু শিক্ষার্থীরা দেশের জন্য অনেক অবদান রাখে। তাই তারা দ্রুত সমাধান চায়। আমরাও দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনার সমাধান করার চেষ্টা করছি। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ডিবি পুলিশ এবং আরেকজনকে থানা পুলিশ আটক করেছে।
মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, শুরুতে ঘটনাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। প্রধান আসামি এখনো গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে এডিসি বলেন, তাকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এমন তথ্য সঠিক নয়। যতক্ষণ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয়, ততক্ষণ সে দেশে থাকতেই পারে, যদি না সে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আসামিকে ধরতে ডিবি, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আশপাশের সব থানাকে বিষয়টি জানানো হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত ও অভিযান চালানো হচ্ছে। এর আগে, রোববার সকাল সোয়া দশটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে করে প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।