শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কমছে পৃথিবীর গতি, দিন হতে পারে ২৫ ঘণ্টা

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৫   ১০:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভূগোল বলছে পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় ২৪ ঘণ্টা। কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম গবেষণা বলছে, এই চিরচেনা হিসাব চিরস্থায়ী নয়। মহাকাশে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের প্রভাবে পৃথিবীর আহ্নিক গতি ক্রমশ মন্থর হয়ে পড়ছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, পৃথিবীর এই ঘূর্ণন গতি কমে যাওয়ার ফলে ভবিষ্যতে ঘড়ির কাঁটা আর ২৪ ঘণ্টায় সীমাবদ্ধ থাকতে নাও পারে। বরং দিন হতে পারে ২৫ ঘণ্টা।

দীর্ঘদিন ধরে পৃথিবীর আবর্তন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর এই গতি কমে যাওয়ার নেপথ্যে মূল ভূমিকা পালন করছে চাঁদ। চাঁদের মহাকর্ষীয় শক্তির টানে পৃথিবীতে যে জোয়ার-ভাটা হয়, তা কেবল সমুদ্রের জলরাশিকেই প্রভাবিত করে না বরং পৃথিবীর ঘূর্ণন গতির ওপর অনেকটা ‘ব্রেক’-এর মতো কাজ করে। 

চাঁদের আকর্ষণে সমুদ্রের বিশাল জলরাশি যখন ফুলে ওঠে এবং পরে আবার আছড়ে পড়ে, তখন সমুদ্রের তলদেশে এক ধরণের প্রচণ্ড ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণই পৃথিবীর নিজের অক্ষের চারদিকে ঘোরার গতিকে অতি সামান্য পরিমাণে হলেও কমিয়ে দিচ্ছে প্রতি বছর। এই প্রক্রিয়ায় পৃথিবী ও চাঁদের মধ্যে শক্তির এক ধরণের আদান-প্রদান চলে, যার ফলে চাঁদ নিজেও ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

যদিও এই মন্থর হওয়ার প্রক্রিয়াটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ধরা পড়ে না। তবে মহাকাশ গবেষকদের কাছে এর সূক্ষ্ম হিসাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূর্যের সাপেক্ষে এবং অন্যান্য দূরবর্তী নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর ঘূর্ণন গতির যে তারতম্য হয়, তা বিজ্ঞানীরা নিয়মিত পর্যবেক্ষণ করেন। আধুনিক সময় গণনা পদ্ধতিতে এই সামান্য চ্যুতি মেলাতে গবেষকরা মাঝেমধ্যেই ‘লিপ সেকেন্ড’ ব্যবহার করেন। আমেরিকার নৌ পর্যবেক্ষণ ঘাঁটির মতো প্রতিষ্ঠানগুলো নিয়মিত এই সময়ের হিসাব পর্যালোচনা করে থাকে।

বিজ্ঞানীদের মতে, কয়েক কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল বর্তমানের চেয়ে অনেক কম। পৃথিবীর ঘূর্ণন গতি এভাবে কমতে থাকলে সুদূর ভবিষ্যতে সময়ের হিসাবে বড় ধরণের পরিবর্তন আসবে। তখন দিন আর ২৪ ঘণ্টায় শেষ হবে না। মানবসভ্যতাকে হয়তো একদিন নতুন এক সময়ের কাঠামোর সাথে মানিয়ে নিতে হবে, যেখানে একটি দিন হবে ২৫ ঘণ্টার। পৃথিবীর এই মন্থর হয়ে যাওয়া কোনো আকস্মিক ঘটনা নয়, বরং মহাজাগতিক এক দীর্ঘস্থায়ী 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...