শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর রেডিও তরঙ্গে বদলাচ্ছে মহাকাশের পরিবেশ

প্রকাশিত - ২৭ ডিসেম্বর, ২০২৫   ১১:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মোবাইল ফোন, রেডিও বা সামরিক যোগাযোগ—পৃথিবীর এসব ব্যবস্থায় ব্যবহৃত রেডিও তরঙ্গ শুধু ভূপৃষ্ঠেই সীমাবদ্ধ নেই। নতুন গবেষণায় দেখা গেছে, এসব তরঙ্গ মহাকাশে ছড়িয়ে গিয়ে পৃথিবীর চারপাশে এক ধরনের অদৃশ্য বলয় তৈরি করছে। এই বলয় মহাকাশের ক্ষতিকর বিকিরণের আচরণ বদলে দিচ্ছে। এতে স্যাটেলাইট ও নভোচারীদের জন্য নতুন ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা জানিয়েছে, তাদের ভ্যান অ্যালেন প্রোবস মহাকাশযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই বিষয়টি ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে সাবমেরিনের সঙ্গে যোগাযোগে অত্যন্ত নিম্ন ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ ব্যবহার করা হচ্ছে। আগে মনে করা হতো, এসব তরঙ্গ পৃথিবীর কাছেই থেকে যায়। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, এর একটি অংশ অনেক ওপরে মহাকাশে পৌঁছে যায়।

এই রেডিও তরঙ্গ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আটকে থাকা চার্জযুক্ত কণার সঙ্গে মিথস্ক্রিয়া করে। এই জায়গাটিই হলো ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট (পৃথিবীর চারপাশে থাকা শক্তিশালী বিকিরণ কণার বলয়)। ১৯৬০-এর দশকের তুলনায় বর্তমানে এই বিকিরণ পরিবেশ অনেকটাই বদলে গেছে। মানুষের তৈরি রেডিও তরঙ্গের কারণে সেখানে একটি স্থায়ী কাঠামো তৈরি হয়েছে, যা আগে ছিল না।

ভ্যান অ্যালেন বেল্টে ইলেকট্রন ও প্রোটনের দুটি বড় বলয় রয়েছে। এগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু স্যাটেলাইট নষ্ট করা বা মহাকাশচারীদের স্বাস্থ্যের ক্ষতি করার মতো শক্তিশালী। মানুষের রেডিও তরঙ্গ এই বলয়ের ভেতরে বুদ্বুদ–সদৃশ একটি সীমানা তৈরি করেছে। এতে কিছু শক্তিশালী কণা পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা একে সরাসরি ঢাল না বললেও এর প্রভাব স্পষ্টভাবে পরিমাপ করা যাচ্ছে।

তবে সূর্যের প্রভাব আরও দ্রুত ও ভয়ংকর। ২০২৪ সালের মে মাসে শক্তিশালী সৌরঝড়ে (সূর্য থেকে আসা তীব্র শক্তির বিস্ফোরণ) কয়েক ঘণ্টার মধ্যেই মহাকাশের পরিবেশ বদলে যায়। তখন জিপিএস সংকেত দুর্বল হয়ে পড়ে এবং ভ্যান অ্যালেন বেল্টে অস্থায়ী নতুন বলয় তৈরি হয়। এসব তথ্য দেখাচ্ছে, মানুষের প্রযুক্তি ও প্রাকৃতিক শক্তি—দুটোই মহাকাশের পরিবেশে বড় প্রভাব ফেলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...