শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কাব্যকুহুকের কবিতা ও সুরের অনিন্দ্য আয়োজন

প্রকাশিত - ২৫ ডিসেম্বর, ২০২৫   ০৮:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আবৃত্তি সংগঠন কাব্যকুহুক ও কাব্যকুহুক পারফর্মারস ক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর বৈঠকী অনুষ্ঠান “কার্তিকের গোধূলি-আলোয়”। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর সাত মসজিদ রোড শাখায় কাব্যকুহুকের এই বৈঠকী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

শরৎ ও হেমন্তের সন্ধিক্ষণে কবিতা, গান ও আবৃত্তির মেলবন্ধনে সাজানো এই আয়োজনে অংশ নেয় শিশু, নবীন ও প্রবীণ শিল্পীরা। এছাড়াও ঐদিন মরমি সাধক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তাঁর ভাবধারায় অনুপ্রাণিত গানও পরিবেশন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী চিঁড়া-মুড়ি, যা নবান্নের আবহ সৃষ্টি করে।কাব্যকুহুকের পরিচালক ফারহানা তৃনা বলেন,‘আমরা চাই শিশুরা কবিতা ও আবৃত্তির মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলুক—‘কার্তিকের গোধূলি-আলোয়’ছিল সেই প্রচেষ্টারই এক মধুর অধ্যায়।’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...