২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর আরমানিটোলার বাবুবাজারের ১৩ তলা হাজী টাওয়ারে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় ভবনটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হাজী টাওয়ারের ষষ্ঠ তলায় ব্যাগ প্রস্তুত ও ফিনিশিংয়ের কাজে ব্যবহার হওয়া একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের দুইটি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি বিবেচনায় পাঁচটি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়। সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এক ব্রিফিংয়ে বলেন, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক এবং ওপরের অংশ আবাসিক হওয়ায় ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বিকল্প সিঁড়ি ও অডিও ডিভাইস ব্যবহার করা হয়। তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলা তল্লাশি করে নিশ্চিত হন যে কেউ ভেতরে আটকে নেই। এ সময় বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।