শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদে হচ্ছে কবরস্থান!

প্রকাশিত - ২২ ডিসেম্বর, ২০২৫   ১২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চাঁদ এখন আর কেবল কবিতা, সাহিত্য, কল্প কাহিনী কিংবা টেলিস্কোপে দেখার বস্তু নয় বরং মানুষের পরবর্তী বড় গন্তব্য হতে যাচ্ছে। তবে এই মহাকাশ অভিযানের জোয়ারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে একটি বড় দুশ্চিন্তা, আর তা হলো মহাকাশ বর্জ্য বা মৃত স্যাটেলাইট ব্যবস্থাপনা।

 আগামী দুই দশকে চাঁদে প্রায় চারশোর বেশি মিশনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে নাসা-র লুনার গেটওয়ে মহাকাশ স্টেশন এবং চীন-রাশিয়ার যৌথ চন্দ্রঘাঁটি অন্যতম। 

পৃথিবীর ক্ষেত্রে মৃত স্যাটেলাইটগুলো বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু চাঁদে বায়ুমণ্ডল না থাকায় এই সহজ সমাধানটি সেখানে কাজ করবে না। এই জটিল সমস্যার টেকসই সমাধান খুঁজতে এখন হিমশিম খাচ্ছেন বিজ্ঞানী ও গবেষকরা।

সম্প্রতি লন্ডনের বার্কবেক বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো সতর্কবার্তা দিয়েছে, সময় থাকতে একটি সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি। ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ আগামী বছর 'লুনার পাথফাইন্ডার' নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে, যা ২০৩০ সাল নাগাদ তাদের 'মুনলাইট' প্রকল্পের অংশ হিসেবে কাজ করবে। তবে আট বছর পর এর মেয়াদ শেষ হলে সেটি কোথায় ফেলা হবে, তা নিয়ে এখন থেকেই গবেষণা চলছে।

মূলত তিনটি উপায়ের কথা ভাবছেন বিশেষজ্ঞরা, হয় জ্বালানি ব্যবহার করে সেটিকে সূর্যের কক্ষপথে পাঠিয়ে দেওয়া, নয়তো চাঁদের কোনো দূরবর্তী কক্ষপথে রাখা, অথবা সরাসরি চাঁদের বুকে আছড়ে ফেলা। তবে চাঁদের অসম মাধ্যাকর্ষণ শক্তির কারণে কক্ষপথে রাখা যেমন কঠিন, তেমনি সূর্যের কাছে পাঠানোও অত্যন্ত ব্যয়বহুল।

এই পরিস্থিতিতে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে উঠে আসছে চন্দ্র সমাধিস্থল বা গ্রেভইয়ার্ড জোন তৈরির ধারণা। ব্রিটিশ স্পেস এজেন্সি এবং আর্টেমিস অ্যাকর্ডসের সদস্য দেশগুলো নির্দিষ্ট কিছু এলাকা বা বড় গর্তকে চিহ্নিত করার কথা ভাবছে, যেখানে মৃত স্যাটেলাইটগুলোকে নিয়ন্ত্রিতভাবে আছড়ে ফেলা হবে। 

এতে করে চাঁদের অন্যান্য বৈজ্ঞানিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষা পাবে এবং ধুলোবালিও নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সার্কারি স্যাটেলাইট টেকনোলজি লিমিটেডের বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি ব্যবহার করলে মহাকাশ বর্জ্য চারদিকে ছড়িয়ে পড়বে না। অন্যদিকে ওপেন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মনে করছেন, এই মৃত স্যাটেলাইট আছড়ে পড়ার ঘটনাটি রিভার্স সায়েন্স হিসেবে কাজে লাগানো যেতে পারে। কারণ নির্দিষ্ট ভরের কোনো বস্তু নির্দিষ্ট গতিতে কোথায় আছড়ে পড়ছে তা জানা থাকলে, সেই কম্পন বিশ্লেষণ করে চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে নতুন সব তথ্য পাওয়া সম্ভব হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...