শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সময় বাড়ল ইউনেস্কো-হামদান পুরস্কার আবেদনের, বিজয়ী পাবে ১ লাখ ডলার

প্রকাশিত - ১৪ ডিসেম্বর, ২০২৫   ০৪:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ইউনেস্কো-হামদান পুরস্কার ২০২৫ এর জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষাদানের গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে— এমন সরকারি বা বেসরকারি সংস্থা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবে। আর পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএটিএনসি) থেকে প্রেরিত চিঠি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর আবেদনের সময়সীমা শেষ হলেও আয়োজক কর্তৃপক্ষ এবার তা বর্ধিত করে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে। তবে, বাংলাদেশের আগ্রহী প্রতিষ্ঠানদের জন্য একটি অভ্যন্তরীণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মনোনীত প্রতিষ্ঠানগুলোকে তাদের আবেদনপত্রের হার্ড কপি ও সফট কপি আগামী ২০২৬ সালের ১০ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের কার্যালয়ে (শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) জমা দিতে হবে। উল্লেখ্য, পুরস্কার সম্পর্কিত বিস্তারিত তথ্য ইউনেস্কোর ওয়েবসাইটে পাওয়া যাবে। আর পুরস্কারের জন্য একটি জুরি বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিশ্বব্যাপী তিনটি প্রতিষ্ঠান বা সংস্থাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। প্রত্যেক বিজয়ী প্রতিষ্ঠান পাবে এক লাখ মার্কিন ডলার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।