শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জাতিসংঘ বৈঠকে আফগানিস্তানকে সতর্কবার্তা দিলো পাকিস্তান

প্রকাশিত - ১৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের জাতিসংঘ প্রতিনিধি আসিম ইফতেখার আহমাদ জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রতিবেশী আফগানিস্তানের উদ্দেশে সম্ভাব্য যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমাদ। তিনি বলেছেন, আফগানিস্তান যদি বিচ্ছিন্নতাবাদী ইসলামিগোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ না করে, তাহলে সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের কয়টি নিষিদ্ধ গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান— তার তালিকাও দিয়েছেন তিনি। এই তালিকায় আছে, দায়েশ-কে (আইএস-খোরাসান), তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট, বালোচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড।

বৈঠকে এই তালিকা প্রদান করে আসিম ইফতেখার আহমাদ বলেন, “এই গোষ্ঠীগুলোর শত শত নেতাকর্মী বর্তমানে আফগানিস্তানে তালেবান সরকারের আশ্রয়ে আছে। তালেবান সরকারকে অবশ্যই এসব গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ এবং যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে। যদি তারা এতে ব্যর্থ হয়, তাহলে নিজেদের নাগরিক, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে।” আফগানিস্তান কীভাবে এসব গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, সে বিষয়েও নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের জাতিসংঘ প্রতিনিধি। তিনি বলেছেন, “আমাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুসারে, তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্রের যোগান দিচ্ছে এবং পাকিস্তানের ভূখণ্ডে যৌথভাবে হামলা করছে।”

আসিম ইফতেখার খান জানান, নিষিদ্ধ গোষ্ঠীগুলোর সন্ত্রাসী হামলার কারণে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এক হাজার ২০০ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২২ সাল থেকে এ পর্যন্ত ২৫০ জন সন্ত্রাসী পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত হয়েছে। নিহত এই সন্ত্রাসীদের মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তান— উভয় দেশের নাগরিক রয়েছে। “আফগানিস্তানে যখন গৃহযুদ্ধ চলছিল, তখন আমরা লাখ লাখ আফগান নিরাপত্তাকে আশ্রয় দিয়েছি। সম্প্রতি গুরুতর নিরাপত্তা উদ্বেগের মধ্যেও আফগানিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের জন্য জন্য আমরা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা নিয়েছি। সম্প্রতি দোহা এবং ইস্তাম্বুলে দফায় দফায় সংলাপও হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য যে এ ইস্যুতে আমাদের সব শান্তিপূর্ণ চেষ্টা ও উদ্যোগ ব্যর্থ হয়েছে”, নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন আসিম ইফতেখার আহমাদ।

সূত্র : জিও টিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।