শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলের কক্ষপথে হঠাৎ সিগন্যাল হারালো নাসার যান, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ১০:৩৪ পিএম
webnews24

২৪ঘন্ঠ   অনলাইন : মঙ্গলের উপরের বায়ুমণ্ডল নিয়ে দীর্ঘ গবেষণার জন্য পরিচিত নাসার মেভেন মহাকাশযানের সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ২০১৪ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করা এই মহাকাশযান ৬ ডিসেম্বর মঙ্গল গ্রহের আড়ালে যাওয়ার পর আর পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি। সাধারণত এমন ঘুর্ণন নিয়মিত হলেও এইবার গ্রহের পেছন থেকে বের হওয়ার পর সিগন্যাল পাওয়া যায়নি।

নাসা গত ৯ ডিসেম্বর নিশ্চিত করে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি তারা গুরুত্বসহকারে তদন্ত করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আড়ালে যাওয়ার আগে মেভেনের সব অংশ স্বাভাবিকভাবে কাজ করছিল। তবে মঙ্গল থেকে বের হওয়ার পর নাসার গভীর মহাকাশ নেটওয়ার্ক কোনো সিগন্যাল পায়নি। বর্তমানে মহাকাশযানটি কেন সাড়া দিচ্ছে না, তা খুঁজে দেখছে বিশেষজ্ঞরা।

মেভেন (Mars Atmosphere and Volatile Evolution) ২০১৩ সালে উৎক্ষেপণ করা হয় এবং ২০১৪ সালে মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। এর মূল কাজ ছিল মঙ্গলের উপরের বায়ুমণ্ডল, সূর্যের তীব্র কণা প্রবাহ এবং বায়ুমণ্ডল হারানোর প্রক্রিয়া বিশ্লেষণ করা।

দীর্ঘ গবেষণায় জানা যায়, সূর্যের প্রভাবের কারণে মঙ্গল ধীরে ধীরে বায়ুমণ্ডল হারিয়েছে। এক সময় উষ্ণ ও পানিযুক্ত মঙ্গল আজ ঠান্ডা ও শুষ্ক গ্রহে পরিণত হয়েছে। 

গবেষণার পাশাপাশি মেভেন মঙ্গলে থাকা নাসার রোভার কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্সের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবেও কাজ করত। এদিকে মঙ্গলের কক্ষপথে থাকা নাসার অন্য দুটি মহাকাশযান—মার্স রিকনাইসান্স অরবিটার (MRO) ও মার্স ওডিসি—এখনো স্বাভাবিকভাবে কাজ করছে। এগুলো মঙ্গলের ভূতত্ত্ব, আবহাওয়া, বায়ুমণ্ডল এবং ভবিষ্যৎ অবতরণস্থল নির্ধারণে 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...