শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০২:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে) নির্বাহী পরিচালক এবং মানবাধিকার রক্ষক সুমাইয়া ইসলাম ২০২৫ সালের ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার ও আইনের শাসন পুরস্কার অর্জন করেছেন। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে এবং ড. রুডিগার লোটজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার (১০ ডি‌সেম্বর) ঢাকায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সুমাইয়া ইসলামকে এই পুরস্কার প্রদান করেন। অভিবাসী নারী শ্রমিক, যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের মানুষ এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এগিয়ে নেওয়ার দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সুমাইয়া ইসলাম এ বছর পুরস্কারটি অর্জন করেছেন। একজন প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক সমাজের নেতৃত্বদানকারী হিসেবে সুমাইয়া ইসলাম গত দুই দশক ধরে বিএনএসকে ও বমসাসহ তৃণমূল পর্যায়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছেন, যেগুলো অভিবাসী নারীদের অধিকার নিয়ে কাজ করে। এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি এখন বহু আঞ্চলিক নাগরিক সমাজ নেটওয়ার্কে অবদান রাখছেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মহিলা বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুরস্কার গ্রহণের সময় সুমাইয়া ইসলাম বলেন, এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং এই ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও গভীরভাবে আনন্দিত। ১৯৮৭ সাল থেকে আমি আন্দোলন, প্রচারাভিযান এবং অ্যাডভোকেসিতে যুক্ত আছি এবং পরে বাংলাদেশে মানবাধিকার রক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ নাগরিক সমাজ সংগঠন প্রতিষ্ঠা করি। এই স্বীকৃতি আমার কাজ এবং বিএনএসকের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এবং বিশ্বব্যাপী নারী অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও অগ্রগতির জন্য আমাদের উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করবে। ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, নারীর অধিকার ছাড়া মানবাধিকার সম্ভব নয়। ফ্রান্স বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষকদের পাশে দাঁড়িয়ে আছে এবং ২০২৫ সালের ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার ও আইনের শাসন পুরস্কার অর্জনের জন্য সুমাইয়া ইসলামকে আন্তরিক অভিনন্দন জানান।

তি‌নি বলেন, আমরা আশা করি মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার বাংলাদেশ ও সারা বিশ্বের অন্যদেরও মানবাধিকার রক্ষা এবং লিঙ্গসমতা অগ্রসর করতে অনুপ্রাণিত করবে। জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, তৃণমূল মানবাধিকার রক্ষকরা অধিকার সুরক্ষা, জবাবদিহিতা বৃদ্ধি এবং যারা প্রায়শই উপেক্ষিত থাকে তাদের কণ্ঠস্বর তুলে ধরতে অপরিহার্য ভূমিকা পালন করেন। এর আগে, ২০১৭ সালে অধিকার-এর প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খানকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল। তিনি ছিলেন দ্বিতীয় বাংলাদেশি। তার আগে ২০১৬ সালে আর্টিকেল ১৯–এর তাহমিনা রহমান এই পুরস্কার পান। উ‌ল্লেখ্য, ২০১৬ সাল থেকে ফ্রান্স ও জার্মানি বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষায় অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যৌথভাবে এই সম্মাননা প্রদান করে আসছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।