২৪ঘণ্টা অনলাইন : ১৯৭১ সালের ৮ ডিসেম্বর বরিশাল হানাদারমুক্ত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১৯৭১ সালের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের স্মরণ এবং বরিশাল হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ভূমিকা সরকার বলেন, যারা বরিশালকে মুক্ত করার জন্য লড়াই করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই আয়োজন। তরুণ প্রজন্মকে তাদের লড়াই-সংগ্রামের ইতিহাস জানানো জরুরি। ব্যক্তিকে বাদ দিয়ে নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
আব্দুর রহমান বলেন, ৫৪ বছর আগে আজকের এই দিনে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বরিশালে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল।পাশাপাশি আমরা বলতে চাই মুক্তিযুদ্ধের এই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হোক । ক্লিনটন চাকমা বলেন, ৮ ডিসেম্বরের এই দিনে আমরা স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে বরিশাল স্বাধীন হয়েছিল।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...