শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা মেরিন একাডেমিতে ৬৫ ক্যাডেটের গ্র্যাজুয়েশন প্যারেড

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ০৩:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৪র্থ ব্যাচের নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ৬৫ জন ক্যাডেটের গ্র্যাজুয়েশন প্যারেড-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ ও প্রধান অতিথির অনুপ্রেরণামূলক বক্তব্যে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ এর আগে গতকাল রোববার পাবনা বেড়া উপজেলার নগরবাড়ীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি।

তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও শ্রেষ্ঠ ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনান্ট চাকমা, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান সাবেক সম্পাদক উৎপল মির্জা, কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ ২ এর জিএম আহমদ শাহ আল জাবের বেড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নুরেণ মায়িশা, উপ- বিভাগীয় প্রকৌশলী  মো হায়দার আলী প্রমুখ। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম। প্যারেডে নটিক্যাল বিভাগে ৩৩ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২ জনসহ মোট ৬৫ ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণের সমাপনী প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি কৃতী ক্যাডেটদের মাঝে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য পুরস্কার প্রদান করেন।

সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন সুদীপ্ত চক্রবর্তী কমান্ড্যান্ট স্বর্ণপদক লাভ করেন। নটিক্যাল বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন মো. ইউসুফ হোসেন রাফিদ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন জিসান আবেদীন অর্জন করেন কমান্ড্যান্ট রৌপ্যপদক। পেশাগত বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে নটিক্যাল বিভাগের ক্যাডেট তৈয়ব ইবনে নূর দিনার এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন মো. নাইমুল ইসলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পুরস্কার অর্জন করেন। খেলাধুলায় উৎকর্ষ প্রদর্শন করে ক্যাডেট ক্যাপ্টেন তানিমুল হাসান এবং অফিসার লাইক কোয়ালিটিতে কৃতিত্ব দেখিয়ে পুরস্কার পান ক্যাডেট ক্যাপ্টেন শাহরিয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের চাহিদা ক্রমেই বাড়ছে এবং বাংলাদেশি মেরিনাররা বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রীতিভোজের মাধ্যমে গ্র্যাজুয়েশন প্যারেড-এর সব আনুষ্ঠানিকতা শেষ হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।