শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা ও প্রহসনমূলক প্রতিবেদন প্রত্যাখ্যানের দাবি জাস্টিস ফর কমরেডসের

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৩:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বৈষম্য ও বঞ্চিত সামরিক অফিসারদের সুবিচার প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির প্রদত্ত মিথ্যা ও প্রহসন মূলক রিপোর্ট প্রত্যাখ্যনের দাবি জানিয়েছে বঞ্চিত সেনা–নৌ–বিমান কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন জাস্টিস ফর কমরেডস। শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘প্রহসন ও মিথ্যা রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ : সামরিক অফিসারদের বৈষম্যের অবসান চাই’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন— কর্নেল শাহনূর (অব.), লে. কর্নেল ফেরদৌস আজিজ (অব.), লে. কর্নেল হাসান (অব.), ক্যাপ্টেন বিল্লাল বিএন (অব.), লে. কর্নেল মোস্তাফিজ (অব.), কমান্ডার নেসার জুলিয়াস বিএন (অব.), ক্যাপ্টেন শামস (অব.), লে. কমান্ডার মেহেদি (অব.), মেজর শোয়েব আমান (অব.) প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার অসংখ্য সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা ন্যায়বিচারের দাবিতে আবেদন করেন। ওই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু গত ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিটির রিপোর্ট ‘মিথ্যা, পক্ষপাতদুষ্ট ও প্রহসনমূলক’ বলে দাবি করেন প্রায় ৬০০ বঞ্চিত কর্মকর্তা। বক্তারা অভিযোগ করে বলেন, কমিটি অধিকাংশ আবেদনকারীকে ডাকা ছাড়াই রিপোর্ট চূড়ান্ত করেছে। গণমাধ্যমে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সব আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কমিটি বাহিনী সদর দপ্তরের পুরোনো সুপারিশগুলোই হুবহু পুনরাবৃত্তি করেছে। ফলে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী কিছু কর্মকর্তা আবারও সুবিধা পাচ্ছেন।

তারা আরও বলেন, বঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে কমিটির সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, বাহিনী সদর দপ্তরের সহযোগিতা না পাওয়ায় তারা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারেনি। কমিটির চাকরিরত সদস্যরাও কার্যক্রমে অংশ নেননি। বাহিনী সদর দপ্তরের পছন্দনীয় ব্যক্তিদের সুপারিশই শেষ পর্যন্ত প্রতিবেদনে স্থান পেয়েছে। এমনকি কিছু সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কমিটিকে প্রভাবিত করেছেন। সরকারকে উদ্দেশ করে তারা বলেন, লেফটেন্যান্ট জেনারেল হাফিজের নেতৃত্বাধীন কমিটির জমা দেওয়া রিপোর্ট অবিলম্বে স্থগিত বা বাতিল করতে হবে। একইসঙ্গে সব আবেদনকারী এবং এখনো আবেদন করতে না পারা প্রকৃত বঞ্চিত কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করে নতুন করে ন্যায়সঙ্গত সুপারিশ তৈরির করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।