শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৩:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, প্রশাসন ও অর্থ পরিচালক শিহাব উদ্দিন খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার পারভেজ। লে. কর্নেল মনজুর-ই-এলাহী ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তি, নিরাপত্তা সুবিধা এবং সঠিক ব্যবহারের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ হবে এবং তাদের মর্যাদা বাড়বে। উন্নত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে ই-পাসপোর্টের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির পথ সুগম করবে। রাষ্ট্রদূত আরও জানান, আদ্দিস আবাবা মিশন বহির্বিশ্বে ই-পাসপোর্ট সেবা চালুর ক্ষেত্রে ৬৮তম বাংলাদেশ মিশন। তিনি পাসপোর্ট অধিদপ্তর ও প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত। অনুষ্ঠানের শেষে ই-পাসপোর্ট সেবা চালুর অংশ হিসেবে তিনি তিনজন আবেদনকারীর কাছে ডেলিভারি স্লিপ তুলে দেন। পরে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ থেকে লে. কর্নেল মনজুর-ই-এলাহী রাষ্ট্রদূতকে একটি ক্রেস্ট প্রদান করেন। রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এনরোলমেন্ট প্রক্রিয়া ঘুরে দেখেন। উল্লেখ্য, এখন থেকে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।