শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিংহের নতুন গর্জনভঙ্গি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

প্রকাশিত - ২৭ নভেম্বর, ২০২৫   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সিংহের নতুন ধরনের গর্জন আবিষ্কার করার দাবি করেছেন একদল গবেষক। আফ্রিকার সিংহ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা এই নতুন ধরনের গর্জনের নাম দিয়েছেন ইন্টারমিডিয়েট রোর বা মধ্যবর্তী গর্জন। আগে ধারণা করা হতো, সিংহ কেবল এক ধরনের পূর্ণমাত্রার গর্জনই করে থাকে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষক জনাথন গ্রোকটের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৩ হাজারেরও বেশি আফ্রিকান সিংহের আওয়াজ বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, পূর্ণমাত্রার গর্জনের পরেই নিয়মিতভাবে শোনা যায় অপেক্ষাকৃত ছোট, কম পিচের এই নতুন ধরনের গর্জন।

গ্রোকট জানিয়েছেন, পূর্ণমাত্রার গর্জন বিস্ফোরণের মতো উচ্চস্বরে, জটিল ও পিচের ওঠানামা থাকে। কিন্তু মধ্যবর্তী গর্জন তুলনামূলক সমতল এবং স্থির। এ আবিষ্কার প্রমাণ করে সিংহের যোগাযোগব্যবস্থা আরও জটিল। গবেষণায় তানজানিয়ার নিয়েরেরে ন্যাশনাল পার্কে ৫০টি বিশেষ মাইক্রোফোন স্থাপন করা হয়। একই সঙ্গে জিম্বাবুয়ের বুবিয়ে ভ্যালি কনজারভেন্সিতে পাঁচটি সিংহের গলায় লাগানো হয় অ্যাকুস্টিক সেন্সর। গবেষকরা জানান, এআই মডেলটি ৯৫ শতাংশের বেশি নির্ভুলতায় বিভিন্ন গর্জন শ্রেণিবদ্ধ করতে পেরেছে।

বিজ্ঞানীরা মনে করছেন, গর্জন বিশ্লেষণ করে একক সিংহকে চিহ্নিত করা সম্ভব হওয়ায় ভবিষ্যতে সিংহের সংখ্যা গণনা আরও নির্ভুল হবে। বন্যপ্রাণ সংরক্ষণে এ তথ্য গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আফ্রিকায় মাত্র প্রায় ২৩ হাজার সিংহ অবশিষ্ট আছে।গ্রোকট আশা প্রকাশ করেন, তথ্যভিত্তিক এ গর্জন বিশ্লেষণ পদ্ধতি ভবিষ্যতে সিংহের জনসংখ্যা নির্ধারণে নতুন দিগন্ত খুলে দেবে এবং সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করবে।
সূত্র: লাইভ সায়েন্স 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...