শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবেরিয়ার বরফে মিলল ৪০ হাজার বছরের প্রাচীন আরএনএ

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ১১:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : হাজার বছরের বরফ যেন খুলে দিচ্ছে অতীতের দরজা। সাইবেরিয়ার আর্কটিক উপকূলে বরফের নিচে জমে থাকা একটি উলি ম্যামথের দেহে (উলি ম্যামথ: বহু হাজার বছর আগে বিলুপ্ত বড় আকৃতির হাতির মতো প্রাণী) বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন অবিশ্বাস্য এক জিনগত উপাদান—প্রাচীন আরএনএ। প্রায় ৪০ হাজার বছর বরফে জমে থাকা এই ছোট ম্যামথটির নাম ‘ইউকা’। এটা ২০১০ সালে উদ্ধার করা হয়েছিল। বিজ্ঞানীরা জানান, ইউকার শরীরে পাওয়া আরএনএ–এর নমুনা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো আরএনএ। গবেষণাটি আন্তর্জাতিক জার্নাল সেলে (Cell) প্রকাশিত হয়েছে।

  সাধারণত আরএনএ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এত বছরের পুরোনো আরএনএ পাওয়া ছিল অনেকটাই অসম্ভব বলে মনে করা হতো। ম্যামথ নিয়ে বহু বছর ধরে ডিএনএ–ভিত্তিক গবেষণা চলছে। ডিএনএ থেকে বিজ্ঞানীরা ম্যামথ প্রজাতির জিনোমও তৈরি করেছেন। তারা জানেন, আধুনিক হাতির সঙ্গে ম্যামথের সম্পর্ক কত ঘনিষ্ঠ। তবে আরএনএ পাওয়া কঠিন, কারণ এটি ডিএনএ–এর তুলনায় অনেক বেশি নাজুক। আরএনএ জিন সক্রিয় করা এবং প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাইরাস গবেষণাতেও এটি অত্যন্ত জরুরি—যেমন ইনফ্লুয়েঞ্জা বা করোনাভাইরাস (SARS-CoV-2) শনাক্তকরণে। 

সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির গবেষক লাভ ড্যলেন বলেন, প্রাচীন আরএনএ থাকলে বরফে আটকে থাকা প্রাণীদের দেহে থাকা বরফযুগের ভাইরাস সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে। যদিও ইউকার দেহে কোনো ভাইরাস পাওয়া যায়নি। এর আগেও কিছু পুরোনো নমুনা থেকে আরএনএ পাওয়া গিয়েছিল—যেমন ২০১৭ সালে ৫,৩০০ বছর পুরোনো বরফ–মমির পাকস্থলীর টিস্যু থেকে। 

২০২৩ সালে তাসমানিয়ান টাইগারের ১৩০ বছর পুরোনো নমুনা থেকেও আরএনএ পাওয়া যায়। আরও পুরোনো আরএনএ খুঁজতে গবেষকেরা নজর দেন সাইবেরিয়ার পারমাফ্রস্ট অঞ্চলে, যেখানে বরফ গলে বেরিয়ে আসছে বহু বিলুপ্ত প্রাণীর দেহাংশ। এখানে ম্যামথ ছাড়াও পেয়েছেন তুষারযুগের সাবার-টুথড বিড়ালের বাচ্চা এবং অন্যান্য প্রাণীর সংরক্ষিত টিস্যু। বিজ্ঞানীরা বলছের, স্থায়ী বরফের নিচে হয়তো আরও বহু যুগের রহস্য লুকিয়ে আছে—প্রাচীন জীবের জিনগত কার্যকলাপ থেকে শুরু করে বহু আগের অদৃশ্য ভাইরাস পর্যন্ত।
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...