২৪ ঘণ্টা অনলাইন: চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা উত্তম কুমারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটিতে আসামি করা হয়েছে তার স্ত্রী শিল্পী রানী সরকারকেও। এক মামলায় শিল্পী রানী সরকারের বিরুদ্ধে প্রায় ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং অপর মামলায় উত্তম কুমারের বিরুদ্ধে প্রায় ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিল্পী রানী সরকার তার স্বামী উত্তম কুমারের অসাধু উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করে ৭৯ লাখ ৫০ হাজার ৫৫৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ১৮৪ টাকার সম্পদের ঘোষণা দেন। তবে যাচাইয়ে দেখা যায়, তার প্রকৃত সম্পদ ১ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৭০২ টাকা। বৈধ আয়ের উৎস হিসেবে তিনি চাকরি ও ব্যবসার যে তথ্য দিয়েছেন, তা দুদকের মতে ভিত্তিহীন। এই অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, উত্তম কুমার অসাধু উপায়ে অর্জিত নিজের অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীর নাম ব্যবহার করে ভুয়া আয়ের উৎস সৃষ্টি করেছেন। স্ত্রীর আয়কর নথিতে মিথ্যা তথ্য উপস্থাপনে তিনি সহায়তা করেছেন বলে দুদকের অভিযোগ। এই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারার অভিযোগ আনা হয়েছে। দুদকের আরেক এজাহারে উত্তম কুমারকে সরকারি কর্মচারী হিসেবে ১৭ লাখ ২৬ হাজার ৯০৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি দুদকে ৫৫ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকার সম্পদ দেখালেও তার বৈধ আয় ও ব্যয়ের হিসাব অনুযায়ী নেট সম্পদের তুলনায় উল্লেখিত পরিমাণ সম্পদের উৎস অস্পষ্ট পাওয়ায় এই মামলা রেকর্ড করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।