২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩৩০ কোটি বছরের একটি পাথর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। আধুনিক পদ্ধতিতে তার মধ্যে প্রাণের চিহ্ন আবিষ্কার করেছেন তারা। সে সময়ে পৃথিবীর বয়স ছিল, আজ যা, তার এক-চতুর্থাংশ। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, সেই অণুজীব সালোকসংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করত। অর্থাৎ সূর্যরশ্মি থেকে শক্তি তৈরি করত। অণুজীবের ফেলে যাওয়া অণু পরীক্ষা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। তারা ২৩০ থেকে ২৫০ কোটি বছর আগে জীবের সালোকসংশ্লেষের মাধ্যমে শক্তি উৎপাদনের প্রমাণ পেয়েছেন। তার আগে তাদের ধারণা ছিল, সালোকসংশ্লেষকারী জীব পৃথিবীতে এসেছে অন্তত আরও ৮০ কোটি বছর পরে।
আমেরিকার কার্নেজি ইনস্টিটিউশনের গবেষক রবার্ট হ্যাজেন জানিয়েছেন, প্রাচীন জীবের শুধু জীবাশ্ম ছেড়ে যায়নি। রাসায়নিক ‘প্রতিধ্বনি’ও রেখে গিয়েছে। আধুনিক পদ্ধতিতে এই প্রথম বার সেই ‘প্রতিধ্বনি’ পরীক্ষা করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা মনে করেন, পৃথিবীরে প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল অণুজীব হিসাবে। কোটি কোটি বছর ধরে তার পরিবর্তন হয়েছে। ওই অণুজীবেরা কোনও চিহ্ন রেখে যায়নি, তা বলা ঠিক নয়। অগণিত অণুজীব পাথরের স্তরে নিজেদের চিহ্ন রেখে গিয়েছে। জীবাশ্ম রূপে তা সঞ্চিত রয়েছে বহু বছর। এ বার সে রকমই এক কোটি কোটি বছরের পুরনো কার্বনের জীবাশ্মের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।
আধুনিক এবং অতিপ্রাচীন জীব বা জীবাশ্মের ৪০৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। সেগুলির কোনওটির বয়স ৩৫০ কোটি বছর। কোনওটির বয়স ৫ কোটি বছর। তার পরেই তাঁরা একপ্রকার নিশ্চিত হয়েছেন, যে ৩৩৩ কোটি বছর আগেই পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছিল। সময়কাল তার আগেও হতে পারে বলে মনে করেন তাঁরা।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...