২৪ ঘণ্টা অনলাইন : গুলশান এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধ ও অবৈধভাবে নির্মিত একাধিক দোকান ও রেস্টুরেন্ট অপসারণ করা হয়। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গুলশান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। এসময় গুলশান সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার করায় মোট ৪টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে গুলশান তাজউদ্দীন পার্কে শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ইয়ুথ ক্লাবে বাণিজ্যিক ব্যবহার করায় ক্লাবের অফিসভবন সিলগালা করা হয়। এছাড়াও গুলশান পিংকসিটি শপিং মলের বেজমেন্টে অবৈধভাবে নির্মিত স্থাপনা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার নামা নেওয়া হয়।
অভিযান চলাকালে গুলশান ৯৮ নং রোডে নির্মাণাধীন একটি রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ মিটার ডেসকোর কাছে হস্তান্তর করা হয় এবং গুলশান ৯৭ নং রোডে আবাসিক ভবনে একসঙ্গে আটটি সিলিন্ডার দিয়ে বিপজ্জনকভাবে বাণিজ্যিক রেস্টুরেন্ট পরিচালনা করায় রেস্টুরেন্টেটি বন্ধ কর হয় এবং সিলিন্ডার অপসারণ করা হয়। এসময় গুলশান ৯৮ নং রোডে অবৈধ আরও একটি রেস্টুরেন্ট গ্রিন অ্যান্ড পেপার্সের কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়। মোবাইল কোর্টে বাড্ডা পুর্নবাসান এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত ২টি দোকান অপসারণ করা হয়। রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, রাজউকের ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় করে নির্মিত স্থাপনাগুলো অপসারণের লক্ষ্যে রাজউক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে যার অংশ হিসেবেই পরিচালিত হয় আজকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম। অভিযানে রাজউকের অথরাইজড অফিসার কায়সার পারভেজসহ সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক উপস্থিত ছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।