শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সার্টিফিকেট কোর্সের উদ্বোধন

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ১২:১০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা প্রদান এবং একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইফেক্টিভ প্রফেশনাল কমিউনিকেশন’ শীর্ষক বিশেষ সার্টিফিকেট কোর্স উদ্বোধন করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাসহ কোর্স সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প-সংযোগ সুদৃঢ়করণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট কমিটি’ (আইসিইসি) বিশেষ এই কোর্সটি চালু করেছে। কোর্সটি পরিচালিত হবে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল’ (আইকিউএসি) এবং ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ (এসপিএসইউ) এর যৌথ সহযোগিতায়।

এই কোর্সের মূল লক্ষ্য হলো বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করা। এখানে শুধু মৌখিক বা লিখিত যোগাযোগ নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে কার্যকরভাবে যোগাযোগ করতে হয়, সেই কৌশল শেখানো হবে। পাশাপাশি, প্রফেশনাল ই-মেইল লেখা, আকর্ষণীয় সিভি তৈরি করা, কাভার লেটার লেখা এবং প্রেজেন্টেশন দেওয়ার সময় নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়াও, শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনের পেশাগত পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে, সেজন্য কোর্সে দলগত কাজ, সমস্যা সমাধান এবং সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কোর্সটির প্রথম ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...