শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলের উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করেছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’  মঙ্গল গ্রহের উদ্দেশে তাদের তৈরি নিউ গ্লেন রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে। এ রকেটের মাধ্যমে নাসার দুটি মহাকাশযান পাঠানো হয়েছে। সেই সাথে উৎক্ষেপণের পর রকেটের প্রথম ধাপের বুস্টারটি নির্দিষ্ট স্থানে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন তারা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উৎক্ষেপণের প্রধান লক্ষ্য ছিল নাসার যানের মাধ্যমে মঙ্গলের জলবায়ু ও ইতিহাস সম্বন্ধে তথ্য সংগ্রহ করা। সেই সাথে ভবিষ্যতে সেখানে মানুষের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়া। উৎক্ষেপণ বিলম্বিত হওয়ার কারণ ছিল পৃথিবী ও মহাকাশের খারাপ আবহাওয়া। তবে অবশেষে সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়।

গত জানুয়ারিতে রকেটের প্রথম উৎক্ষেপণে বুস্টার নির্ধারিত স্থানে ফিরে আসতে ব্যর্থ হয়েছিল। এবার ব্লু অরিজিন সেটি সফলভাবে পুনরুদ্ধার করতে পেরেছে। বুস্টারটি ভাসমান প্ল্যাটফর্মে নিখুঁতভাবে অবতরণের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণকেন্দ্রে উপস্থিত সবাই উচ্ছ্বাসে ফেটে পড়েন। এর আগে কেবল ইলন মাস্কের স্পেসএক্সই এ ধরনের সফল অবতরণ করতে পেরেছিল।

ব্লু অরিজিনের সাফল্যে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছেন ইলন মাস্কের মিত্র জ্যারেড আইজ্যাকম্যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাকে নাসার প্রধান হিসেবে পুনরায় মনোনয়ন দিয়েছেন। স্পেসএক্সের ইলন মাস্কসহ কয়েকজন কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের এ অর্জনের প্রশংসা করেছেন।

নাসার হেলিওফিজিসিস্ট জোসেফ ওয়েস্টলেক জানান, মহাকাশযান দুটি প্রথমে একটি নিরাপদ পার্কিং কক্ষপথ খুঁজে বের করবে যাতে তারা পৃথিবীর মহাকাশ আবহাওয়ার পরিমাপ নিতে পারে। এরপর ২০২৬ সালের শরতে যখন মঙ্গল পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে, তখন মহাকাশযানগুলো গ্রহের মাধ্যাকর্ষণকে ব্যবহার করে জোর ধাক্কায় মঙ্গলের দিকে যাত্রা শুরু করবে। আশা করা হচ্ছে, ২০২৭ সালে মহাকাশযান দুটি মঙ্গলে পৌঁছাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...