শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্প খরচে প্রকৌশলী নাজিবের রেল কাটিং যন্ত্র উদ্ভাবন

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ১১:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রকৌশলী নাজিব কায়সার উদ্ভাবন করেছেন ব্যতিক্রমী এক রেল কাটিং যন্ত্র, যা স্বল্প খরচে তৈরি করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই যন্ত্রটি রেললাইন কাটা ও রক্ষণাবেক্ষণের কাজে সময় ও খরচ দুই-ই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।রেলওয়ে বিভাগের দৈনন্দিন মেরামত কাজে ব্যয়বহুল আমদানিকৃত যন্ত্রের বিকল্প হিসেবে নাজিব কায়সারের যন্ত্রটি উদ্ভাবন করেন। তিনি ১১ দিনে মাত্র ২৭ হাজার ৫০০ টাকা ব্যয়ে মেশিনটি তৈরি করেন, যা দিয়ে মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডেই রেললাইন কাটা সম্ভব। প্রায় ৩৫ কেজি ওজনের এই মেশিনটিতে বিভিন্ন আকারের কাটিং ডিস্কও ব্যবহার করা যায়।

বর্তমানে যন্ত্রটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে বিভাগীয় সদর দপ্তরে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় এটি সফলভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রকৌশলী নাজিব কায়সার।তিনি বলেন, “এই যন্ত্র রেললাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে গতি আনবে। আমদানিনির্ভরতা কমিয়ে এটি বাংলাদেশ রেলওয়ের কার্যক্রমকে আরো সহজ ও স্বয়ংসম্পূর্ণ করবে।”

তিনি আরো বলেন, “রেলওয়ের মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই এ উদ্ভাবনের ধারণা তার মাথায় আসে। বিদেশ থেকে আমদানি করা কাটিং মেশিনগুলোর দাম যেমন বেশি, তেমনি রক্ষণাবেক্ষণও জটিল। তাই স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিনির্ভর একটি সমাধান তৈরির উদ্দেশ্যে কাজ শুরু করি। সফল পরীক্ষার পর এই যন্ত্রটি সরকারি উদ্যোগে ঈশ্বরদী রেলওয়ে ওয়ার্কশপে বৃহৎ পরিসরে তৈরি করার পরিকল্পনা রয়েছে।”

বাংলাদেশের অনেক স্থানে এখনো ব্রিটিশ আমলের পুরোনো রেললাইন ব্যবহার করা হচ্ছে, যা সময়ের সঙ্গে ফাটল ধরা বা ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত মেরামত নিশ্চিত করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর কাটিং মেশিন অপরিহার্য। পূর্বে রেললাইন কাটতে ১ ঘণ্টারও বেশি সময় লাগত, জার্মানির উন্নত যন্ত্রে সময় লাগে কয়েক মিনিট। কিন্তু নাজিব কায়সারের উদ্ভাবিত দেশীয় প্রযুক্তিনির্ভর যন্ত্রে একই কাজ সম্পন্ন করা যায় মাত্র ১ মিনিট ২০ সেকেন্ডে।

উদ্ভাবনটি একদিকে যেমন দেশীয় প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে, অন্যদিকে প্রকৌশল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ। নাজিব আশা প্রকাশ করে জানান, দেশে তৈরি এই রেল কাটিং যন্ত্র শুধু রেলওয়ে নয়, শিল্পক্ষেত্রের নানা কাজেও ব্যবহার করা যাবে। স্থানীয়ভাবে এমন প্রযুক্তি তৈরি হলে দেশের অর্থনীতিও উপকৃত হবে। নাজিবের চমৎকার উদ্ভাবনকে সাধুবাদ জানিয়ে রেলওয়ে বিভাগের কর্মকর্তারা বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রকৌশল খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তরুণ প্রকৌশলীদের সৃজনশীল উদ্যোগে অনুপ্রাণিত করবে।

১৯৮৯ সালের ২৬ জানুয়ারি রাজশাহীতে নাজিমুল হক ও লুতফেয়ারা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন নাজিব কায়সার বিন্দু। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। প্রকৌশলী নাজিব ৩৩তম বিসিএসের মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ হিসেবে পাবনার ঈশ্বরদী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে কর্মরত আছেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...