শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৎপর পুলিশ, গাড়ি চলাচল কম

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০২:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলছে সারাদেশে। সেই কর্মসূচিকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তৎপরতা বিস্তৃত করা হয়েছে। তবে জাতীয় এই মহাসড়কে গাড়ি চলাচল কিছুটা কম লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশ ঘুরে র‍্যাব-পুলিশের উপস্থিতি এবং তল্লাশি চৌকি দেখা গেছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটেনি দেশের লাইফলাইন এই মহাসড়কে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৪ ঘণ্টা পুলিশের টহলদল, পেট্রোল টিম, মোবাইল টিমের তৎপরতা চোখে পড়েছে উল্লেখযোগ্যভাবে। প্রতিটি ইউটার্নসহ ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে তল্লাশি চৌকি বসানো হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে।

অপরদিকে, লকডাউন কর্মসূচিকে ঘিরে গাড়ির চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। মালবহনকারী যানবাহন ও যাত্রীবাহী বাস চলাচল করছে সীমিত। তবে ব্যক্তিগত গাড়ি একদমই কম। পরিবহন মালিকরা জানিয়েছেন, লকডাউন কর্মসূচিকে ঘিরে সড়কে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। লকডাউনের প্রভাব তেমন নেই বললেই চলে মহাসড়কে। কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ  বলেন, লকডাউনকে ঘিরে আমাদের মধ্যে কোনো শঙ্কা নেই। প্রতিটি টার্মিনাল থেকেই দূরপাল্লার সকল গাড়ি স্বাভাবিকের মতোই চলাচল করছে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনূর আলম খান বলেন, মহাসড়কে আমাদের প্রতিটি থানার পুলিশ সতর্ক অবস্থানে আছে। মহাসড়কের পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, কথিত লকডাউনকে ঘিরে আমাদের ২ হাজার ২০০ পুলিশ সদস্য ২৪ ঘণ্টা কাজ করছে। কেউ যদি অপ্রীতিকর কিছু ঘটাতে চায় তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, লকডাউনকে কেন্দ্র করে কুমিল্লায় র‍্যাবের একাধিক মোবাইল টিম, রিজার্ভ টিম কাজ করছে। কুমিল্লায় এখন পর্যন্ত অপ্রীতিকর কিছুর খবর পাওয়া যায়নি। মানুষের নিরাপত্তায় র‍্যাব সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।