শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন পর ফের বড় দরপতন, লেনদেন ৩০০ কোটির নিচে

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। টানা ৭ কার্যদিবস অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়ার পর মঙ্গলবার (১১ নভেম্বর) সামান্য উত্থান হয়েছিল বাজারে। তবে একদিন পরেই বুধবার (১২ নভেম্বর) আবারো বড় দরপতন দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে আজ যে কয়টির দর বেড়েছে, তার চেয়ে প্রায় ৬ গুণ বেশি সংখ্যকের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। আর লেনদেনও সাড়ে ৪ মাস পর ৩০০ কোটি নিচে নেমে গেছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন অধিকাংশ সিকিউরিটিজের দরপতন ও সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনেও ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির। বিপরীতে কমেছে ৩০১টির। দরবৃদ্ধির তুলনায় দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর সংখ্যা ৫ দশমিক ৬৮ গুণ বেশি। এদিন ৩৪টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৭২টি, ‘বি’ ক্যাটাগরির ৭১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৮টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। মঙ্গলবার লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৮৭৩ পয়েন্টে। সূচকটির আজকের অবস্থান গত ২৫ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ওইদিন সূচকটি ৪ হাজার ৭৬৮ পয়েন্টে ছিল।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস একদিনের ব্যবধানে ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। মঙ্গলবার সূচকটির অবস্থান ছিল ১ হাজার ১৭ পয়েন্টে। আর ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে নেমেছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৯১৭ পয়েন্টে। ডিএসইতে আজ আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৪৯ কোটি ৬১ লাখ টাকা। এদিন মোট ২৯০ কোটি ১৪ লাখ টাকার সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এই লেনদেন গত ২৩ জুনের পর সর্বনিম্ন। ওইদিন ২৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আজ ডিএসইর লেনদেন ওইদিনের পর ৩০০ কোটি টাকার নিচে নামলো। গতকাল এক্সচেঞ্জটিতে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২টির দর বেড়েছে এবং কমেছে ১২০টির। আর ১৩টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ১২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ৪৪৭ পয়েন্টে নেমেছে। এছাড়া, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৮ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩০ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট কমে ৮৬০ পয়েন্টে অবস্থান নিয়েছে। এদিকে আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ৯ কোটি ৮১ লাখ টাকা। গতকাল সিএসইতে ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।