শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে তাবলিগের জোড়ে লাখো মুসল্লির ঢল

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৯:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকার কেরানীগঞ্জে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদের অনুসারীদের) আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা চলছে। গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মিকাইল এলাকায় শুরু হওয়া এ জোড় ইতোমধ্যে লাখো মুসল্লির সমাগমে পরিণত হয়েছে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিশাল ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ। রোববার (৯ নভেম্বর) তাবলিগের মাওলানা সাদের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ইজতেমা ময়দানে তাবলিগের দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভির দুই ছেলে ও মাওলানা আব্দুস সাত্তার সাহেবের নেতৃত্বে তাবলিগের শীর্ষ ১৫ জন মুরব্বি উপস্থিত আছেন। এ ছাড়া বিভিন্ন দেশের বহু বিদেশি মেহমানও অংশ নিয়েছেন। মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি শনিবার বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ বয়ান রাখেন। তার ছোট ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভিও বয়ান করেছেন। ইজতেমায় দেশের ৬৪ জেলা থেকে তাবলিগের চার মাস সময় দেওয়া সাথী, ৪০ দিন থেকে এক বছর সময় লাগানো আলেম-উলামারা অংশ নিচ্ছেন। জোড় শেষে দেশ-বিদেশে জামাত পাঠিয়ে বিশ্ব ইজতেমার দাওয়াত দেওয়া হবে।

কাকরাইল মসজিদের মুরব্বি ও ময়দান তৈরির জিম্মাদার ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ বলেন, পাঁচ দিনব্যাপী এই জোড় তাবলিগ জামাতের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ দ্বীনি আয়োজন। এর সফলতার ওপর টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও আগামী এক বছরের দাওয়াতি কাজের অগ্রগতি নির্ভর করে। আমরা সব ধরনের বিরোধ এড়িয়ে এবার কেরানীগঞ্জে শান্তিপূর্ণভাবে জোড় আয়োজন করছি। সারা দেশের কয়েক লাখ তিন চিল্লার সাথী এতে শরিক হয়েছেন।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, এবারের জোড়ে ২০টি দেশের প্রায় ৬০০ বিদেশি মেহমান অংশ নিয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন। প্রায় এক লাখ সাথী এই জোড় ইজতেমায় অংশ নিয়েছেন। ইজতেমা ময়দান পরিদর্শন শেষে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম বলেন, লাখো মুসল্লির নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের টিমও মাঠে কাজ করছে। বিদেশি মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।