২৪ ঘণ্টা অনলাইন: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিশাল র্যালি করেছে বিএনপি। শনিবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নেতৃত্বে উপজেলার ভুলতা আল্লাহর দান আড়ত মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে গোলাকান্দাইল চত্বর প্রদক্ষিণ করে। প্রায় ১৫ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ‘জিয়া পরিবারের সৈনিক আমরা—তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ’ স্লোগানে। ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি বলেন, রূপগঞ্জের ঘরে ঘরে আলো জ্বালাবো। গত ১৭ বছর রূপগঞ্জের রূপ ছিল না, সেই রূপ আমরা ফিরিয়ে আনবো। আমার দলের নেতাকর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছে, কেউ কেউ প্রাণ দিয়েছে। দেশনায়ক তারেক রহমান রূপগঞ্জ আসন আমাদের উপহার দিয়েছেন— আমরা সারাদেশের মধ্যে সর্বাধিক ভোটে জয়লাভ করে সেই আসন আবার তাকে উপহার দেব।
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ হবে পরিবর্তনের সূতিকাগার। এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু হবে। মানুষ আজ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দেব। তিনি বলেন, রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপির বার্তা। জনগণের পাশে থেকে আমরা রূপগঞ্জের হারানো মর্যাদা ও উন্নয়ন ফিরিয়ে আনব। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, আব্দুল আজিজ মাস্টার, নুরুন্নবী ভূইয়া, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, গোলজার হোসেন ও আলমগীর হোসেন টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।