২৪ঘণ্টা অনলাইন : প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ রাজশাহী অঞ্চলে পর্যটন প্রসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ চার দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু হয়েছে। টানা তৃতীয় বছরে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এই মেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মতিয়ার রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা অধ্যাপক এস. এম. কামরুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাহিদ হোসেন সভাপতিত্ব করেন।
মূল প্রবন্ধে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ এই অঞ্চলের পর্যটন সম্ভাবনার দিক তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় পর্যটকরা এই খাত পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরো জানান, দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের জন্য ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
চার দিনব্যাপী এই আয়োজনে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকসংগীত, আলোচনাসভা এবং সাংস্কৃতিক পরিবেশনা।
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...