২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ও জাপান প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং দক্ষ শ্রমিক নিয়োগে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। আজ টোকিওতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামাত উল্লাহ ভূঁইয়ার সঙ্গে জাপানের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ওয়াতানাবে ইয়োইচির বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। টোকিও থেকে প্রাপ্ত বার্তায় জানানো হয়, বৈঠকে ড. ভূঁইয়া জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে দীর্ঘদিনের সহযোগিতার জন্য। তিনি অভিবাসন শাসনব্যবস্থায় বাংলাদেশের চলমান সংস্কার—যেমন আইনি আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের বিষয় তুলে ধরে বলেন, এসব উদ্যোগ অভিবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। সিনিয়র সচিব জানান, জাপানে ২০৪০ সালের মধ্যে প্রায় এক কোটি ১০ লাখ শ্রমিকের চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে ইতোমধ্যে দুটি সহযোগিতা স্মারক (এমওসি) এবং ২০০টিরও বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাপান সেল গঠন করেছে এবং জাপানি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করছে। ড. ভূঁইয়া জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশে স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচির আওতায় পাঁচটি ক্ষেত্রে দক্ষতা যাচাই পরীক্ষার ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন ও বনজ শিল্পসহ আরও কিছু খাত যুক্ত করার আহ্বান জানান। উপমন্ত্রী ওয়াতানাবে এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন এবং জানান, ঢাকায় জাপান দূতাবাস ইতোমধ্যে এসব নতুন খাত যুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেছে। ড. ভূঁইয়া উপমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান, যাতে দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা যায়। পরে তিনি আইএম জাপান কার্যালয় পরিদর্শন করেন এবং সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা কানামরি হিতোশির সঙ্গে বৈঠক করেন। হিতোশি জানান, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশি টেকনিক্যাল ইন্টার্ন ও এসএসডব্লিউ কর্মীর সংখ্যা অন্তত ৩০০-তে উন্নীত করা হবে। এর আগে, ৪ নভেম্বর ড. ভূঁইয়া টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী কর্মী প্রেরণকারীদের সঙ্গে বৈঠক করেন এবং জাপানে কর্মসংস্থানের উদ্যোগ শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।