শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রং হাউজের তালা ভাঙা, গুরুত্বপূর্ণ নথি খোয়া যাওয়ার শঙ্কা

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ০২:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সিলগালা করা স্ট্রং রুমের তালা ভাঙা পাওয়া গেছে। তালা ভাঙার পর এখান থেকে মূল্যবান জিনিসপত্র থেকে শুরু করে স্পর্শকাতর ডকুমেন্ট খোয়া যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, অগ্নিকাণ্ডে স্ট্রং হাউজের ভল্টের কোনো সামগ্রী বা কাগজপত্র পোড়েনি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আমদানি করা বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্রও ওই স্ট্রং রুমে ছিল, যা খোয়া যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। যদিও ভেতর থেকে কোনো মূল্যবান জিনিসপত্র বা স্পর্শকাতর ডকুমেন্ট কিংবা অস্ত্র লুট কিংবা খোয়া গেছে কি না তা বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে বলা হয়নি। আরও জানা গেছে, এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিমানবন্দর থানায়। এদিকে, ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জামাদি উদ্ধার ও আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল।

স্ট্রং রুমের ভল্ট ভেঙে লুটপাটের ঘটনায় গত ২৮ অক্টোবর বিমানবন্দর থানায় জিডি করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেন। জিডিতে বলা হয়, বিমানবন্দরের কার্গো আমদানি কমপ্লেক্সের স্ট্রং রুমের (ভল্ট) মালামাল ২৪ অক্টোবর বিকেল ৩টা ২০ মিনিটে কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামূল, বিমানের জি এম কার্গো নজমুল হুদা, এনএসআইর অতিরিক্ত পরিচালক ফিরোজ রব্বানীসহ আরও অনেকের উপস্থিতিতে ইনভেন্ট্রি শেষ করা হয়। এরপর সব মালামাল ভল্টে রেখে সবার উপস্থিতিতে বিমান সিকিউরিটির প্রতিনিধির স্বাক্ষরসহ ভল্টে শেকল দিয়ে তালা লাগিয়ে সিলগালা করা হয়েছিল। ২৭ অক্টোবর রাত ৯টা ৫০ মিনিটে পুলিশ সদস্য ও আনসারসহ সর্বশেষ সিল তালা দেখে এসেছিলাম।

জিডিতে আরও বলা হয়, পরের দিন ২৮ অক্টোবর সকাল ৭টা ৭ মিনিটে বিমান নিরাপত্তা শাখার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খানের মাধ্যমে জানতে পারেন, স্ট্রং রুমের ভল্টের তালা লাগানো নেই। বিষয়টি ডিজিএম সিকিউরিটিকে জানিয়ে আমি বিমানবন্দরে আসি। ডিজিএম সিকিউরিটিও বিমানবন্দরে আসেন। বিমান নিরাপত্তা ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খান ও ডিজিএম সিকিউরিটি উভয়ে কর্তব্যরত পুলিশ সদস্যসহ স্ট্রং রুমের ভল্টের কাছে গিয়ে দেখেন কোনো তালা লাগানো নেই। এ বিষয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ (ডিসি) মহিদুল ইসলাম বলেন, স্ট্রং রুমের কাছে পুলিশ যেতে পারে না বা ওইখানে আমাদের কোনো কাজ নেই। সেখানের তালা ভাঙার একটি জিডি হয়েছে বিমানবন্দর থানায়। এ বিষয়ে আমরা তদন্ত করছি। আর ভেতর থেকে কোনো কিছু লুট হয়েছে কি না এ বিষয়ে আমরা কিছু জানি না।

বিষয়টি বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিমানবন্দরের কার্গো আমদানি কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্টে সাধারণত মূল্যবান জিনিসপত্র ও জরুরি কাগজপত্র রাখা হয়। আমদানির জন্য প্রয়োজনীয় নথি, শুল্কসংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিলপত্র রাখা হয়। এ ছাড়া খুব বেশি মূল্যবান হওয়া কিছু আমদানি করা পণ্য সাময়িকভাবে ভল্টে রাখা হয়। সাধারণত স্বর্ণ, হীরা ও আগ্নেয়াস্ত্রসহ উচ্চমূল্যের ও সহজে বহনযোগ্য পণ্য নিরাপত্তার জন্য রাখা হয়ে থাকে। সেখান থেকে পণ্য বের করতে হলে কয়েকজনের স্বাক্ষর লাগে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে বলেই স্ট্রং রুম বলা হয়। বিমানবন্দরের কর্মকর্তারা আরও জানান, গত ১৮ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের কার্গো হাউজ কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়। স্পর্শকাতর স্থানে সাধারণ মানুষের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন কড়া নিরাপত্তার মধ্যেই স্ট্রং ভল্টের তালা কারা কেটেছে বা ভেঙেছে তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। এ ছাড়া ভেতর থেকে কোনো মালামাল খোয়া গেছে কি না বা লুট হয়েছে কি না তা নিয়েও সংশ্লিষ্টরা কোনো কথা বলছেন না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।