শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৫   ১২:১৯ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দক্ষতা অর্জনে যেকোনো একটি বিদেশি ভাষা শেখার জন্য আজ এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাবি’র ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এই আহ্বান জানান।

বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইনজামাম স্বাগত বক্তব্য দেন। সঞ্চালন করেন- বিভাগের সহকারী অধ্যাপক ড. মাশরুর ইমতিয়াজ।

ড. সায়মা হক বিদিশা বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই পরিশ্রম ও অধ্যবসায়ের ধারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনেও অব্যাহত রাখতে হবে। অনেক মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পরিশ্রম ও অধ্যবসায়ের ধারা অব্যাহত রাখতে পারে না। নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা না করায় ফলাফলও আশানুরূপ হয় না। শিক্ষার্থীদের ১ম বর্ষ থেকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে হতাশাগ্রস্ত না হয়ে, দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক ও গঠনমূলক কর্মকাণ্ডে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। দক্ষতা অর্জনে যেকোন একটি বিদেশি ভাষা শেখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সততা ও পরিশ্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও প্রকৃত ভালো মানুষ হতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...