শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৫০-এর দশকের আকাশে দেখা আলোর ঝলক নিয়ে রহস্য

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৫   ১১:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ১৯৫০-এর দশকে ক্যালিফোর্নিয়ার প্যালোমার মানমন্দিরে আকাশ পর্যবেক্ষণের সময় তোলা কিছু ছবিতে অজানা উৎসের আলোর ঝলক দেখা গিয়েছিল। দীর্ঘদিন ধরে এই আলো ঘিরে রহস্য থেকে গেলেও সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, এগুলোর সঙ্গে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার ঘটনার যোগসূত্র থাকতে পারে।

এই ছবি তোলা হয়েছিল ১৯৪৯ থেকে ১৯৫৮ সালের মধ্যে পরিচালিত প্যালোমার স্কাই সার্ভে প্রকল্পের সময়। এটি ছিল এক বিশাল উদ্যোগ, যেখানে উত্তর আকাশের মানচিত্র তৈরি করা হয়। গবেষকেরা ১ লাখেরও বেশি পুরনো ছবির বিশ্লেষণে দেখেছেন, এই রহস্যময় ঝলকের বেশিরভাগই ঘটেছিল পৃথিবীর পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরদিন।

সায়েন্টিফিক রিপোর্টস এবং অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব দ্য প্যাসিফিক-এর জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় বলা হয়েছে, এসব ঝলক সম্ভবত পৃথিবীর উচ্চ কক্ষপথে থাকা প্রতিফলিত বস্তুর কারণে হয়েছিল। বিজ্ঞানীরা অনুমান করছেন, ওই বস্তুগুলো সূর্যের আলো প্রতিফলিত করে এমন উজ্জ্বল হয় যে, তা ইউএফও দেখার ঘটনার সাথে মিলে যায়।

গবেষণার প্রধান লেখক বিত্রিস ভিলারোয়েল এবং স্টিফেন ব্রুহল বলেন, আমাদের বিশ্লেষণে দেখা গেছে, পারমাণবিক পরীক্ষার একদিন পর আলোর ঝলকগুলো ঘটার সম্ভাবনা ৬৮ শতাংশ বেশি। তারা আরও বলেন, প্রতিটি ইউএফও দেখার ঘটনার সঙ্গে গড়ে ৮.৫ শতাংশ করে এমন আলোর উপস্থিতি বেড়েছে।

ব্রুহল জানিয়েছেন, আলো ও পারমাণবিক পরীক্ষার মধ্যে এই নির্দিষ্ট সময়িক সম্পর্ক সত্যিই আশ্চর্যজনক। এটি হয়তো এমন কিছুর ইঙ্গিত দিচ্ছে, যার প্রকৃতি আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি।

বিজ্ঞানীদের ধারণা, এসব আলোর ঝলক পৃথিবীর উচ্চ কক্ষপথে থাকা উচ্চ প্রতিফলিত সমতল বস্তু যেমন ধাতব উপাদান বা মহাকাশীয় আবর্জনা থেকে আসতে পারে। তবে এসব ছবি তোলা হয়েছিল এমন সময়ে, যখন এখনকার মতো কোনো উপগ্রহ বা মহাকাশযান পৃথিবীর কক্ষপথে ছিল না।

তাই গবেষকেরা বলছেন, এটি হয়তো পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট কোনো অজানা বায়ুমণ্ডলীয় ঘটনার ফল, কিংবা মানবসৃষ্ট কোনো বস্তুর প্রতিফলন হতে পারে। যদিও কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এসব পুরনো ফটোগ্রাফিক প্লেটে থাকা আলোর দাগ কেবল ছবির ত্রুটি বা পুরোনো উপকরণের দূষণও হতে পারে।

গবেষকেরা বলছেন, এই ফলাফল ইউএফও-সম্পর্কিত রহস্য এবং পারমাণবিক পরীক্ষার প্রভাব বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। এখন প্রয়োজন আরও গভীর ও আধুনিক গবেষণা, যা হয়তো এই অজানা আলোর উৎসের প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...